মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম : / ৩৪ জন দেখেছেন
আপডেট : June 21, 2022

সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণার বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (মঙ্গলবার) সকাল সোয়া ৮টার দিকে, ঢাকার তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারে তিনি সিলেটের উদ্দেশে রওনা দেন।

সকাল সাড়ে ন’টার দিকে, তাকে বহনকারী হেলিকপ্টারটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এখান থেকে প্রধানমন্ত্রী সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণার বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে যান। দু’টি হেলিকপ্টারে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা বন্যাকবলিত অঞ্চল পরিদর্শন করছেন।

একটি হেলিকপ্টারে প্রধানমন্ত্রী, তার মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব, এসএসএফের মহাপরিচালক, প্রধানমন্ত্রীর সামরিক সচিব ও ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন। আরেকটিতে তথ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পরিবেশমন্ত্রী, পানি সম্পদ উপমন্ত্রী, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকসহ এসএসএফ ও মিডিয়া সদস্য রয়েছেন।

প্রধানমন্ত্রী এসব অঞ্চলে বন্যা পরিস্থিতি পরিদর্শনের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহমর্মিতা জানান। একইসঙ্গে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের কর্মসূচিতে অংশ নেন তিনি। দুপুর একটায় সিলেট থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

প্রসঙ্গত মৌসুমের তৃতীয় দফা বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে সিলেট ও সুনামগঞ্জের অন্তত ৪০ লাখ মানুষ। বন্যায় পানিবন্দি মানুষের মধ্যে হাহাকার ও আর্তনাদ চলছে। আশ্রয়ের খোঁজে পানি-স্রোত ভেঙে ছুটছে মানুষ। শিশুরা বাদে বেশি বিপদে আছেন বয়স্করা। আটকেপড়াদের উদ্ধার করে আশয়কেন্দ্রে নেয়া হচ্ছে। যেখানেই শুকনো ও উঁচু জায়গা পাওয়া যাচ্ছে সেখানেই আশ্রয় নিচ্ছে মানুষ। উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি এ দুই জেলায় স্বেচ্ছাসেবীদের পাশাপাশি সেনাবাহিনীও উদ্ধার তৎপরতা চালাচ্ছে।


অন্যান্য সংবাদ