রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বড় ভাইয়ের মৃত্যু: হাজি সেলিম প্যারোলে মুক্তি

রিপোর্টারের নাম : / ২২ জন দেখেছেন
আপডেট : July 1, 2022

দুর্নীতির অভিযোগে কারাগারে থাকা ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম প্যারোলে মুক্তি নিয়ে কারাগার থেকে বের হচ্ছেন।

শুক্রবার (১ জুলাই) বিকাল তিনটার দিকে এ তথ্য জানা গেছে। অল্প কিছুক্ষণের মধ্যে কেরানীগঞ্জ কারাগার থেকে বের হবেন তিনি।

শুক্রবার সকালে হাজী সেলিমের বড় ভাই হাজী মো. কায়েস মারা গেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। ভাইয়ের জানাজায় অংশ নিতে ৬ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি নিয়ে কারাগার থেকে বের হবেন হাজী সেলিম।

হাজি সেলিমের ব্যক্তিগত সচিব মহিউদ্দিন আহমেদ বেলাল জানিয়েছেন, শুক্রবার (১ জুলাই) সকাল ৭টা ২০ মিনিটে রাজধানীর শ্যামলীতে নিজের বাসায় কায়েসের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭২ বছর।

বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন হাজী কায়েস। জুমার পর চকবাজার শাহী জামে মসজিদে তার জানাজা হবে। ভাইয়ের জানাজায় অংশ নিবেন হাজী সেলিম। পরে দাফন হবে আজিমপুর কবরস্থানে।

দুর্নীতি মামলায় ১০ বছরের দণ্ডিত হাজি সেলিমের জামিন আবেদন নামঞ্জুর করে গত ২২ মে তাকে কারাগারে পাঠান আদালত। ওইদিনই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকে কারা তত্ত্বাবধানে হাসপাতালেই আছেন এ সংসদ সদস্য।


অন্যান্য সংবাদ