বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

রিপোর্টারের নাম : / ২৪ জন দেখেছেন
আপডেট : July 30, 2022

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর পরিদর্শন করলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার (৩০ জুলাই) বিকেলে রাজধানীর বিজয় সরণিতে নির্মিত বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে পৌঁছলে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

এসময় বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের স্থাপনাসহ বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।

এরপর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সামরিক জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন।

মুক্তিযুদ্ধের ইতিহাসসহ জাদুঘরে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর ইতিহাস, ঐতিহ্য, সাফল্য তুলে ধরা হয়েছে।

এছাড়া ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত বিভিন্ন যানবাহন এবং সামরিক বাহিনীর বিভিন্ন অস্ত্র শস্ত্র ও উপকরণ সংরক্ষিত রয়েছে।

সংসদ সদস্য রেজোয়ান আহম্মদ তৌফিকসহ রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা এবং রাষ্ট্রপতির সচিবগণ এসব উপস্থিত ছিলেন। এ সময় রাষ্ট্রপতি তোষাখানা পরিদর্শন করেন।


অন্যান্য সংবাদ