বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ২৭ জন দেখেছেন
আপডেট : August 10, 2022

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নিয়মিত সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১০ আগস্ট) গণভবনে ভবনে এ সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ট্রাস্টি বোর্ডের ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভায় পূর্ববর্তী সভার কার্যবিবরণী অনুমোদন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর সম্পর্কে আলোচনা হয়। তাছাড়া ট্রাস্টি বোর্ডের নিয়মিত সভায় পূর্ববর্তী সভার কার্যবিবরণী অনুমোদন, সাব কমিটির রিপোর্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়াদি আলোচনা করা হয়।

এ সভায় সদস্যগণের মধ্যে উপস্থিত ছিলেন- শেখ কবির হোসেন, শেখ ফজলুল করিম সেলিম, নুর-ই-আলম চৌধুরী, শেখ হেলাল উদ্দীন, ফরিদা শেখ, এ্যাডভোকেট আনিসুল হক, শাহানা ইয়াসমিন শম্পা, মেজর জেনারেল (অবঃ) আব্দুল হাফিজ মল্লিক, রবিউল হাসান অভি।

তাছাড়াও ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মাশুরা হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান এবং ট্রাস্টের কন্ট্রোলার অব অ্যাকাউন্টস সিদ্দিক হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।


অন্যান্য সংবাদ