মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা

গোপালগঞ্জ সংবাদদাতা / ৪২ জন দেখেছেন
আপডেট : May 31, 2022

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। আজ মঙ্গলবার (৩১শে মে) দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এর আগে হেলিকপ্টারযোগে প্রধানমন্ত্রী ও শেখ রেহানা ঢাকা থেকে টুঙ্গিপাড়ায় পৌঁছান। সেখানে দলীয় নেতা-কর্মীরা তাদের স্বাগত জানান।

ছোট বোন শেখ রেহানাসহ সরকারি এ সফরে প্রধানমন্ত্রীর সাথে সফর সঙ্গী হিসেবে আছেন শেখ কবির হোসেন, কাজী আকরাম উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব, এসএসএফ এর মহাপরিচালক, প্রধানমন্ত্রীর সামরিক সচিব, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-০১, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক কর্নেল তৌহিদা নওয়াজেশ রোজী, প্রধানমন্ত্রীর এডিসি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, তার ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এ বি এম আব্দুল্লাহ, শাহানা ইয়াসমিন শম্পা, পিজিআর কমান্ডার, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১, প্রধানমন্ত্রীর সহকারী সামরিক সচিব, শেখ ফারহান নাসের, প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-১, প্রধানমন্ত্রীর নার্সিং অফিসার, গণভবনের স্টুয়ার্ড ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত স্টাফসহ অন্যান্যরা।

বাদ জোহর বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রী যোগ দেবেন বলে জানা গেছে। তার আগমণ উপলক্ষে টুঙ্গিপাড়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় ঢাকার উদ্দেশে হেলিকপ্টার যোগে প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া ত্যাগ করার কথা রয়েছে।


অন্যান্য সংবাদ