সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বঙ্গবন্ধুর আদর্শ থেকে শিক্ষা গ্রহণে বিশ্বের তরুণদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ডেস্ক রিপোর্ট / ৬১ জন দেখেছেন
আপডেট : September 30, 2021

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্ম ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে নিজ নিজ দেশ ও জনগণের সেবায় নিয়োজিত হওয়ার জন্য বিশ্বের যুবকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ এখানে ওসমানি স্মৃতি মিলনায়তনে ‘বঙ্গবন্ধু গ্লোবাল ইয়ুথ লিডারশিপ এওয়ার্ড’ (বিজিওয়াইএলএ) অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণে তিনি বলেন, ‘আমি বিশ্বের তরুণদের অনুরোধ করবো বঙ্গবন্ধুর কর্ম ও আদর্শ থেকে শিক্ষা নিন এবং নিজ নিজ দেশ এবং জনগণের সেবায় নিজেদেরকে নিয়োজিত করুন, ঠিক যেমনটি বঙ্গবন্ধু করেছিলেন।’

আজ বিকেলে বঙ্গভবনের গ্যালারি হল থেকে রাষ্ট্রপ্রধান ভার্চুয়ালি এ অনুষ্ঠানে যোগ দেন। এ সময় সংশ্লিষ্ট সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারাও বড় পর্দার মাধ্যমে এই অনুষ্ঠানে যোগ দেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, ইসলামিক কোঅপারেশন ইয়ুথ ফোরামের (আইসিওয়াইএফ) সভাপতি তাহা আয়হান এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল সভাপতিত্ব করেন।

বঙ্গবন্ধুর কর্ম এবং তাঁর জন্মবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের কথা স্মরণ করে আবদুল হামিদ বলেন, ‘আমি নিজে খুব সৌভাগ্যবান যে আমি জাতির পিতার ঘনিষ্ঠ সহযোগী ছিলাম এবং তাঁর কর্ম যাত্রায় অংশ নিয়েছিলাম।’

সাম্প্রতিক সময় বাংলাদেশ আর্থ-সামজিক ক্ষেত্রে বিরাট অগ্রগতি অর্জন করেছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বঙ্গবন্ধুর ‘সোনার বাংলার’ স্বপ্ন বাস্তবায়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

সূত্র : বাসস


অন্যান্য সংবাদ