রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বগুড়া সদরে সদ্য নির্মিত সড়কের বেহাল দশা

রিপোর্টারের নাম : / ২৩ জন দেখেছেন
আপডেট : August 3, 2022

বগুড়া সদর উপজেলায় সদ্য নির্মিত একটি সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে। স্থানীয়রা বলছেন, ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের কাজ করায় এমন অবস্থা। অভিযোগের ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে সদুত্তর পাওয়া যায়নি। তবে এলজিইডি কর্মকর্তারা জানিয়েছেন, সঠিকভাবে নির্মিত না হলে বিল পরিশোধ করা হবে না।

কয়েকদিন পূর্বেই শেষ হয়েছে বগুড়া সদরের বড়িয়া দ্বিতীয় বাইপাস থেকে অদ্দিরগোলা বাজার পর্যন্ত সাড়ে ৩ কিলোমিটার সড়কের নির্মাণ কাজ। ২ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে কাজটি করেছে শুকরা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে কাজ শেষ হওয়ার পরপরই সড়কের বিভিন্নস্থানে ফাটল ধরে। হাত দিয়ে টানলেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং।

স্থানীয়রা জানালেন, সড়কটির দুই কিলোমিটার অংশের কাজ নিম্নমাণের হওয়ায় নির্মাণকালেই দ্বিতীয় দফা কার্পেটিং করা হয়েছিল। তবে আবারও কার্পেটিং উঠে যাচ্ছে।

নির্মাণকাজের মান নিয়ে প্রশ্নের জবাবে সদুত্তর মেলেনি ঠিকাদার প্রতিষ্ঠান শুকরা এন্টার প্রাইজ এর স্বত্বাধিকারী আব্দুল মান্নান আকন্দ এর কাছ থেকে।

উপজেলা প্রকৌশলী মো. মাহবুবুল হক জানালেন, সড়কটি এখনও ঠিকাদার প্রতিষ্ঠানের কাছ থেকে বুঝে নেয়া হয়নি। সব ঠিকঠাক বুঝে নেয়ার পর বিল পরিশোধ করা হবে।

এমন নিম্নমানের কাজের সাথে জড়িতদের বিচারের মুখোমুখি করার দাবি স্থানীয়দের।


অন্যান্য সংবাদ