রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বংশালে রিকশা উল্টে প্রাণ গেল ইডেন ছাত্রীর

রিপোর্টারের নাম : / ৩২ জন দেখেছেন
আপডেট : July 21, 2022

রাজধানীর বংশাল এলাকায় রিকশা থেকে ছিটকে পড়ে উম্মে সালমা (২৪) নামে ইডেন মহিলা কলেজের এক ছাত্রী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২১শে জুলাই) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত উম্মে সালমার চাচাতো ভাই হাসান গণমাধ্যমকে বলেন, ‘ঈদের ছুটি শেষে আমি ও আমার চাচাতো বোন ভোলা থেকে লঞ্চে করে ঢাকার সদরঘাটে এসে নামি ভোর সাড়ে ৩টায়। পরে আমরা রিকশায় করে ইডেন মহিলা কলেজের রাজিয়া ছাত্রী নিবাসে যাচ্ছিলাম। পথে বংশাল এলাকার ফায়ার সার্ভিসের একটু আগে রিকশা জোরে ব্রেক করলে সালমা রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পায়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমার বোনকে মৃত ঘোষণা করেন’।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নিহত ওই ছাত্রী ইডেন কলেজে লেখাপড়া করতেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।


অন্যান্য সংবাদ