শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ফ্রান্স প্রবাসী পরিমল চন্দ্র দেবনাথের স্ত্রীর ওপর হামলা! বাড়িতে ঢুকে নির্যাতনের দাবি;

রিপোর্টারের নাম : / ৫৫ জন দেখেছেন
আপডেট : May 15, 2026

ফ্রান্স প্রবাসী পরিমল চন্দ্র দেবনাথের স্ত্রীর ওপর হামলা! বাড়িতে ঢুকে নির্যাতনের দাবি;
বিশেষ প্রতিনিধি | দেবীদ্বার, কুমিল্লা

ফ্রান্স প্রবাসী বাংলাদেশি নাগরিক
গ্রাম–ফতেহাবাদ
পোস্ট অফিস–মিরচাকান্দা
থানা–দেবিদ্বার
জেলা–কুমিল্লা।
পরিমল চন্দ্র দেবনাথের স্ত্রীর ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় একটি উগ্র মৌলবাদী বশির মোল্লা এর গোষ্ঠীর বিরুদ্ধে। ঘটনার বিবরণে জানা গেছে, ফ্রান্স প্রবাসী পরিমল চন্দ্র দেবনাথ এর স্ত্রী গ্রামের বাড়িতে একা অবস্থানকালে গত ০৭- এপ্রিল ২০২৬ রাতের বেলায় ১০ থেকে ১২ জনের একটি দল বাড়িতে ঢুকে দরজা ভেঙে তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি করেন।
পরিমল চন্দ্র দেবনাথ বর্তমানে ফ্রান্সে অবস্থান করছেন।
অনুসন্ধানে জানা গেছে দেশে তাঁর পরিবারকে কেন্দ্র করে পূর্বের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ, হুমকি, হামলা এবং ধর্মীয় বিদ্বেষমূলক নানা ঘটনার সূত্রপাত হয়। সর্বশেষ তাঁর স্ত্রীর ওপর হামলার ঘটনায় তার স্ত্রী ও দুই মেয়ের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ অবস্থায় দিন পার করেছেন।
পরিমল চন্দ্র দেবনাথের স্ত্রীর দেওয়া লিখিত বক্তব্য অনুযায়ী, চলতি বছরের ০২ এপ্রিল তাঁর স্ত্রী গ্রামের বাড়িতে যান। সেখানে কয়েকদিন অবস্থানের পর ০৭ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে একদল লোক তাঁদের বাড়িতে হামলা চালায়।
তাঁর অভিযোগ, হামলাকারীদের দেখে তাঁর স্ত্রী চিৎকার শুরু করলে তারা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে হামলাকারীরা চলে যায়।
পরে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রায় এক মাস চিকিৎসা নেওয়ার পর নিরাপত্তার কারণে তিনি অন্যত্র চলে যান তিনি। এই খবর শোনার পর থেকে পরিমল চন্দ্র দেবনাথ মানসিক ভাবে ভেঙ্গে পড়েছেন।
হামলার ঘটনার পর পরিমল চন্দ্র দেবনাথের স্ত্রী ও দুই মেয়ের নিরাপত্তা নিয়ে পরিবারটির মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা। ফ্রান্সে অবস্থানরত পরিমল চন্দ্র দেবনাথও ঘটনার খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।


অন্যান্য সংবাদ