রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ফরিদপুরে পদ্মার পানি বৃদ্ধিতে ৮৪টি গ্রাম প্লাবিত

ফরিদপুর প্রতিনিধি / ৭৮ জন দেখেছেন
আপডেট : August 23, 2021

ফরিদপুরে পদ্মার পানি অব্যাহত ভাবে বৃদ্ধি পাওয়া সাবির্ক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি আরও ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এর ফলে ফরিদপুর সদরের তিনটি ইউনিয়নের পাশাপাশি চরভদ্রাসন উপজেলার চারটি এবং সদরপুর উপজেলার দুটি ইউনিয়নে দুই হাজার ৬৫০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

ফরিদপুর সদরের ডিক্রির চর ইউনিয়নের নাজির বিশ্বাসের ডাঙ্গী গ্রামের গৃহবধূ সাদেক ফকিরের স্ত্রী শাহনাজ বেগম (৩০) বলেন, ঘর থেকে বাইর হওয়া যাইতেছে না। রান্না ঘরে চুলায় পানি ঢুকে গেছে, ফলে রান্না করা যাচ্ছে না। তিনি বলেন, সাতটা ছাগল আছে সেগুলি পানি ঝাপাইয়া যাইয়া রাস্তার উপর শুকনা জায়গায় নিয়া রেখেছি।

তাইজদ্দিন মাতুব্বরের ডাঙ্গী গ্রামের হালিম মিয়া (৪৩) বলেন, নিজেরা যেমন তেমন কিন্তু গরুগুলা নিয়ে বিপাকে পড়েছি। তাদের খাওয়াতে না পারলে অস্থির লাগে। মাঠ, ক্ষেত পানিতে তলিয়ে গেছে। গোখাদ্য যোগান দিলে বাঁচতে পারতাম।
এদিকে নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাকুজ্জামান মোস্তাক বলেন, গতকাল রবিবার উপজেলা থেকে তার ইউনিয়নে গো খাদ্য হিসেবে ২৯ বস্তা খাবার দিয়েছে। প্রতি বস্তায় ৩৭ কেজি করে খাবার আছে। বিতরণের সময় একটি পরিবারে পাঁচ কেজির পরিমান গোখাদ্য দিতে বলা হয়েছে।

ডিক্রির চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু বলেন, বন্যার কারনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যাতায়াতের। বিভিন্ন জায়গায় বাঁশের সাঁকো দিয়া যাতায়ত ব্যবস্থা সচল রাখার চেষ্টা চলছে।
এদিকে পদ্মা ও আড়িয়াল খাঁ নদে পানি বাড়ায় সদরপুরের দিয়ারা নাড়কেল বাড়িয়া ও চরনাসিরপুর ইউনিয়নের ২৭টি গ্রামের ১ হাজার ৪০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, গত ২৪ ঘন্টায় গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি আরও ৩ সেন্টিমিটার বেড়ে বিপদ সীমার ৫১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিনি বলেন, পানি বৃদ্ধির প্রবণতা কমে আসছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামীকাল মঙ্গলবার পর্যন্ত এ পানি বাড়বে এর পর দুই দিনস্থির থাকার পর পানি কমতে শুরু করবে।


অন্যান্য সংবাদ