রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

প্রাথমিকভাবে ২৪,৭৬১ মুক্তিযোদ্ধা স্মার্ট কার্ড পাচ্ছেন

রিপোর্টারের নাম : / ৩১ জন দেখেছেন
আপডেট : July 28, 2022

আগামী দেড় মাসের মধ্যে তালিকাভুক্ত সকল মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড দেয়া হবে বলে জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বৃহস্পতিবার (২৮শে জুলাই) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। এসময় মন্ত্রী জানান, ৬৪ জেলার মোট ১লাখ ৮২ হাজার বীর মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ও ১লাখ ২ হাজার বীর মুক্তিযোদ্ধা স্মার্ট আইডি কার্ড পাবে। এদের মধ্যে প্রাথমিকভাবে ১৭ জেলার মোট ২৪ হাজার ৭৬১ জন বীর মুক্তিযোদ্ধা স্মার্ট আইডি কার্ড এবং ৪৬ হাজার ৮০৩ জন ডিজিটাল সার্টিফিকেট পাচ্ছেন।

বাকি ৪৭টি জেলার ডিজিটাল সার্টিফিকেট এবং স্মার্ট আইডি কার্ড ছাপানোর কাজ দেড় মাসের মধ্যে সম্পন্ন হবে বলেও জানান তিনি। এসব ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হবে। কার্ডে বা সার্টিফিকেটে কোন ভুল থাকলে দুই মাসের মধ্যে সংশোধন করার সুযোগ থাকবে।


অন্যান্য সংবাদ