বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

প্রথম নৃগোষ্ঠী রাষ্ট্রপতি পেল ভারত

রিপোর্টারের নাম : / ২৩ জন দেখেছেন
আপডেট : July 21, 2022
ভারতের নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

ভারতের নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দ্রৌপদী মুর্মু। তিনি ভারতের ১৫তম রাষ্ট্রপতি। একই সঙ্গে তিনি দেশটির প্রথম নৃগোষ্ঠী রাষ্ট্রপতিও।

বৃহস্পতিবার (২১ জুলাই) তিন দফায় গণনা শেষে ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে ভারতের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন দ্রৌপদী। ভোটে প্রতিদ্বন্দ্বী যশবন্ত সিনহাকে বিপুল ব্যবধানে হারিয়েছেন তিনি। খবর এনটিভি

দ্রৌপদীর জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ লোখ ৪০ হাজার ৯৯৬ ভোট। কিন্তু এর বিপরীতে তিনি ইতোমধ্যে ভোট পেয়েছেন ৫ লাখ ৭৭ হাজার ৭৭৭।

এই জয়ের মাধ্যমে ভারতের বিদায়ী প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের উত্তরসূরী হচ্ছেন দ্রৌপদী। আগামী ২৫ জুলাই রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন তিনি।

আরও পড়ুন: অর্থপাচার মামলায় সোনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদ, রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভ
পূর্বনির্ধারিত সূচি মেনেই বৃহস্পতিবার (২১ জুলাই) বেলা ১১টায় সংসদ ভবনের ৬৩ নম্বর ঘরে শুরু হয়েছে ১৬তম রাষ্ট্রপতি ভোটের গণনাপর্ব। দুই প্রতিদ্বন্দ্বী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মু এবং বিরোধী জোটের যশবন্ত সিন্‌হার মধ্যেই কে হতে চলেছেন বিদায়ী প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের উত্তরসূরি। এ নিয়ে ছিল টান টান উত্তেজনা। শেষ পর্যন্ত যশবন্ত সিনহাকে হারিয়ে রাষ্ট্রপতির পদ জয় করে নিলেন দ্রৌপদী।

এদিকে রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মু জয় লাভে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে বিজেপি সমর্থকদের মাঝে। সব রাজ্য শাখাকেও বলা হয়েছে, চূড়ান্ত ফল ঘোষণার পর দলীয় কার্যালয়ে মিষ্টিমুখ কর্মসূচি পালন করতে। সম্ভব হলে বিজয় মিছিল করতে হবে।


অন্যান্য সংবাদ