রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

প্রথম দিনেই সূচকের বড় উত্থান: বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক / ৮৩ জন দেখেছেন
আপডেট : July 5, 2021

লকডাউনের মধ্যে খোলা রয়েছে দেশের উভয় শেয়ারবাজার। লকডাউন চলাকালে সপ্তাহে চারদিন শেয়ারবাজারে লেনদেন চলবে। এ নির্দেশনা কার্যকরের প্রথম কার্যদিবস সোমবার (৫ জুলাই) দেশের দুই শেয়ারবাজারে সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে।

এদিন সব সূচক বেড়েছে শেয়ারবাজারে। একইসঙ্গে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে আগের কার্যদিবস থেকে। এছাড়া এ দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স সাড়ে ৩ বছর পর ৬২০০ পয়েন্ট অতিক্রম করেছে।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৯.৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২১৯.৯৪ পয়েন্টে। ডিএসইর এ সূচকটি ৩ বছর ৫ মাস পর ৬ হাজার ২০০ পয়েন্ট অতিক্রম করেলো। এর আগে ২০১৮ সালের ২৫ জানুয়ারি সূচকটি ৬ হাজার ২০০ পয়েন্টের ঘরে অবস্থান করেছিল। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১১.৯৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৬.৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩২৬.৭২ পয়েন্টে এবং ২ হাজার ২২৫.১২ পয়েন্টে।

ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১ হাজার ৫৫১ কোটি ৪৮ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১৪৩ কোটি ৫৯ লাখ টাকা বেশি। শেনদেন শেষে ডিএসইতে মোট ৩৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৪৩টির, দর কমেছে ১১৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১১টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স ১৪১.২০ পয়েন্টে বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৮৩৬.৪৩ পয়েন্টে। এছাড়া সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৪০.৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৩৫.৬২ পয়েন্টে।

এদিন সিএসইতে ৩০৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেনে অংশ নিয়েছে। দর বেড়েছে ২১৫টির, কমেছে ৭১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৮টির।

লেনদেন শেষে সিএসইতে ৫২ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।


অন্যান্য সংবাদ