বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

প্রতিবেশী দেশের তুলনায় জ্বালানি তেলের দাম কম: বাণিজ্যমন্ত্রী

রিপোর্টারের নাম : / ২৬ জন দেখেছেন
আপডেট : August 11, 2022

জ্বালানি তেলের দাম বাড়ানোর পরও প্রতিবেশি দেশগুলোর তুলনায় অনেক কম বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সচিবালয়ে কেবিনেট বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ডলারের দাম বাড়ার কারণে বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমলেও দেশে এখনই ভোজ্যতেলের দাম কমানো সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, ‘ভোজ্যতেলের দাম সমন্বয়ের বিষয়টি ট্যারিফ কমিশন দেখছে। খুব শিগগিরই সমন্বয় করা হবে। তবে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরেও প্রতিবেশি দেশের তুলনায় এখন জ্বালানি তেলের দাম কম।’

এক প্রশ্নের উত্তরে টিপু মুনশি বলেন, ‘জ্বালানি তেলের দাম বাড়ার পরে পরিবহণ খরচ বৃদ্ধি পেয়েছে। এজন্য ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা ঠেকাতে সবাইকে মিলে একসাথে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, সড়ক পরিবহন মন্ত্রণালয় ভোক্তা অধিকার এবং ট্যারিফ কমিশনসহ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’


অন্যান্য সংবাদ