রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

প্রতিবন্ধী ব্যক্তিরা আসছেন টিকার আওতায়

নিজস্ব প্রতিবেদক / ৮৬ জন দেখেছেন
আপডেট : September 5, 2021

প্রতিবন্ধী ব্যক্তিদের করোনা ভাইরাস প্রতিরোধী টিকার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে অংশ নিয়ে ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ তথ্য জানিয়েছেন।

ডা. শামসুল হক বলেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজকল্যাণ অধিদফতরের দেওয়া ‘সুবর্ণ কার্ডের’ মাধ্যমে নিবন্ধন করে যেন টিকা নিতে পারেন, সে চেষ্টা আমরা করছি। নতুন একটি উইন্ডো হবে, যেখান থেকে প্রতিবন্ধীরা টিকা নিতে পারবেন।’

তিনি বলেন, ‘তবে সবক্ষেত্রেই এখনও পর্যন্ত বয়সসীমা ১৮ বছরের ঊর্ধ্বে। টিকা বিষয়ক জাতীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ইউজিসির মাধ্যমে তালিকা নিয়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের নিবন্ধন করে টিকা দেওয়ার ব্যবস্থা করেছিলাম। তারা অনেকেই টিকা নিয়েছেন। যাদের জাতীয় পরিচয়পত্র নেই, তারা যেন জন্ম সনদ ব্যবহার করে নিবন্ধন করতে পারেন, আমরা সেই চেষ্টাও করছি। তবে সেই তালিকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আমাদের কাছে আসতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খুব তাড়াতাড়ি এই সুযোগটা আমরা দিতে পারবো বলে আশা করি।’

অন্তঃসত্ত্বাদের টিকা গ্রহণের ক্ষেত্রে আগের নিয়মে কিছুটা পরিবর্তন আনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘অন্তঃসত্ত্বা নারীদের জন্য আমরা একটি ব্যবস্থা করতে পেরেছি। তারা মোবাইল ফোনে এসএমএস না পেলেও যে কেন্দ্রে তারা নিবন্ধন করেছেন, সেখানে গিয়ে টিকা নিতে পারবেন। তবে এএনসি কার্ড বা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শপত্র, যাতে উল্লেখ থাকবে তিনি অন্তঃসত্ত্বা, সেটি সঙ্গে নিয়ে যেতে হবে। স্তন্যদানকারী নারীরাও এসএমএস ছাড়াই ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন।’


অন্যান্য সংবাদ