রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্বত বন্ধ থাকবে সিএনজি স্টেশন

নিজস্ব প্রতিবেদক / ৬৪ জন দেখেছেন
আপডেট : September 13, 2021

বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে সিএনজি ফিলিং স্টেশনগুলো প্রতিদিন বিকাল ৫টা থেকে ছয় ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী বুধবার (১৫ সেপ্টেম্বর) থেকে এই আদেশ কার্যকর হবে বলে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার সময়ে (পিক আওয়ার) গ্যাসের চাহিদাও বেড়ে যায়। মূলত এই কারণে ওই সময় সিএনজি স্টেশনগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

গতকাল ১২ সেপ্টেম্বর সহকারী সচিব সায়মা আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয় বলা হয়, গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর গ্যাসের চাহিদা ও সরবরাহের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন বিষয়ে গত ১৯ জুলাই প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সভাপতিত্ব অনুষ্ঠিত একটি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্তের বিষয়ে বলা হয়, বিদ্যুতের দৈনিক পিক আওয়ারে সিএনজি স্টেশন বন্ধ রাখতে হবে। বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত স্টেশনগুলো বন্ধ থাকবে। কমপক্ষে তিনটি দৈনিক পত্রিকায় গণবিজ্ঞপ্তি আকারে প্রকাশের পর সিদ্ধান্ত কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মন্ত্রণালয় সূত্র জানায়, আগামীকাল গণবিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। পরে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হতে পারে।

 


অন্যান্য সংবাদ