সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ শুল্ক হ্রাস

নিজস্ব প্রতিবেদক / ৭৯ জন দেখেছেন
আপডেট : October 14, 2021

পেঁয়াজ ও অপরিশোধিত চিনি আমদানিতে শুল্ক হ্রাস করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দেশের বাজারে বর্তমানে এ দুটি নিত্যপণ্যের দাম উর্ধ্বমূখী।

আজ বৃহস্পতিবার এনবিআর এক বিজ্ঞপ্তিতে জানায়, পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ শুল্ক কমানো হয়েছে। তবে ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক অপরিবর্তিত আছে। এদিকে, অপরিশোধিত চিনি আমদানিতে রেগুলেটরি শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে।

এনবিআরের একজন কর্মকর্তা জানান, এখন প্রতি টন কাঁচা চিনি আমদানিতে ৩ হাজার টাকা শুল্ক দিতে হবে। এর মধ্যে ১৫ শতাংশ ভ্যাট এবং ৩ শতাংশ অগ্রিম কর।

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে উৎপাদিত পেঁয়াজের দাম প্রতি কেজি ৬০-৭০ টাকা। এক মাস আগেও এর দাম ছিল প্রতি কেজি ৪২-৪৫ টাকা।

আর, আমদানি করা পেঁয়াজের দাম বর্তমানে ৫৬-৬০ টাকা, যা গত মাসে ৩৮-৪০ টাকায় বিক্রি হতো।

এছাড়া, প্রতি কেজি চিনির দাম গত মাসের চেয়ে ৪ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে টিসিবি।


অন্যান্য সংবাদ