মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

পুলিশের ৬ ডিআইজিকে বিভিন্ন স্থানে বদলি

রিপোর্টারের নাম : / ২৫ জন দেখেছেন
আপডেট : June 30, 2022

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) নতুন কমিশনার হয়েছেন কৃষ্ণপদ রায়। এছাড়া ডিআইজি দেবদাস ভট্টাচার্যকে ময়মনসিংহ রেঞ্জে, আবদুল আলীম মাহমুদকে রংপুর রেঞ্জের ডিআইজি, মোল্ল্যা নজরুল ইসলামকে গাজীপুরের পুলিশ কমিশনার, নূরে আলম মিনাকে রংপুরের পুলিশ কমিশনার এবং সাইফুল ইসলামকে বরিশালের পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের উপ পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ছয় কর্মকমর্তাকে বিভিন্ন পদে বদলি বা পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুসারে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়কে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

ঢাকা নৌ পুলিশ ইউনিটের অতিরিক্ত ডিআইজি মোল্লা নজরুল ইসলামকে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক নুরে আলম মিনাকে রংপুর মহানগর পুলিশের কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক সাইফুল ইসলামকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে রংপুর রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক দেবদাস ভট্টাচার্য একই পদে ময়মনসিংহ রেঞ্জে বদলি হয়েছেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল আলীম মাহমুদ উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি হয়েছেন রংপুর রেঞ্জে।


অন্যান্য সংবাদ