মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন

পুলিশের গাড়ি থেকে হাতকড়াসহ পালালো আসামি

রিপোর্টারের নাম : / ১৬ জন দেখেছেন
আপডেট : April 8, 2023

পাবনার বেড়া উপজেলায় পুলিশের গাড়ি থেকে হাতকড়া পরিহিত অবস্থায় লাফ দিয়ে পালিয়ে গেছেন চুরির অভিযোগে আটক সানোয়ার হোসেন (২২) নামের এক আসামি।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাতে ওই যুবক পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যান। শুক্রবার (৭ এপ্রিল) রাত পর্যন্ত ওই যুবককে পুনরায় আটক করতে পারেনি পুলিশ।

অভিযুক্ত বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা বাজারের পাশে মুজিব বাঁধ এলাকার আয়ুব আলীর ছেলে। তিনি এলাকার চিহ্নিত বখাটে ও একাধিক মাদক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে নতুন ভারেঙ্গা বাজারের পাশে একটি খামার থেকে নলকূপের যন্ত্রাংশ ও অন্য জিনিস চুরি করতে গিয়ে সানোয়ার এক সহযোগীসহ জনতার হাতে ধরা পড়েন। লোকজন সানোয়ার ও তার সহযোগী শান্ত হোসেনকে আটক করে বেড়া মডেল থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সানোয়ারকে আটক করে। স্থানীয় কিছু লোক তদবির করে শান্তকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেন। এসময় পুলিশ সানোয়ারকে ভ্যানে তোলে। পরে গাড়ি থেকে ওই যুবক হাতকড়া পরা অবস্থায় কৌশলে পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে বেড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম গণমাধ্যমকে জানান, পালিয়ে যাওয়া যুবককে ধরতে পুলিশের অভিযান চলছে।


অন্যান্য সংবাদ