রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

পি কে হালদারের বিরুদ্ধে ভারতের আদালতে চার্জশিট

রিপোর্টারের নাম : / ৩২ জন দেখেছেন
আপডেট : July 13, 2022

অবৈধ অর্থ পাচারকারী পি কে হালদারসহ ৬ জনের বিরুদ্ধে ভারতের কলকাতার আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে দেশটির কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা ‘ইডি’। আগামি ১৫ই জুলাই আবারো তাকে আদালতে তোলা হবে। ওইদিন সম্পুর্ণ রায় দিতে পারেন বিচারক।

মঙ্গলবার (১২ জুলাই) রাতে ইডির আইনজীবী অরিজিত চক্রবর্তী বলেন, ১৫ই জুলাই আদালতে সম্পুর্ণ তদন্তের রিপোর্ট চার্জশিটে আকারে জমা দেওয়ার কথা ছিল। কিন্তু সময় চলে যাওয়ার কারণে সোমবার (১২ জুলাই) বিকেলে তা জমা দিতে হয়েছে। এর পাশাপাশি তিনি জানান, আগামী শুক্রবার (১৫ জুলাই) পিকে হালদারসহ ৬ জনকে আদালতে তোলা হবে।

উল্লেখ্য, গত ৫ই জুলাই পি কে হালদার ও তার সহযোগীদের আবারও ১৫ দিনের জুডিশিয়াল কাস্টাডির (জেসি) রায় দিয়েছিলেন কলকাতার নগর দায়রা আদালত। অর্থাৎ পি কে হালদারদের আবার ২০ই জুলাই আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীতে তা সময় বদল করে ১৫ই জুলাই করা হয়েছে। হালদারদের বিরুদ্ধে দু’টি মামলা করা হয়েছে। প্রথমটি অবৈধ অর্থপাচার আইন, দ্বিতীয়টি দুর্নীতি প্রতিরোধ আইন।

কোটি কোটি টাকা আত্মসাৎ করা পি কে হালদার এবং তার পাঁচ সহযোগিকে গত ১৪ই মে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার অশোকনগর থেকে গ্রেফতার করে ইডি। ইডির রিমান্ড ও জেল হেফাজত মিলিয়ে মোট দীর্ঘ ৫৩ দিন জেরায় থাকার পর আদালত কি রায় দেয় এখন সেদিকেই নজর সবার।


অন্যান্য সংবাদ