সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

পাকিস্তানকে হারিয়ে দিল বাংলার বাঘিনিরা

ক্রীড়া প্রতিবেদক / ৭১ জন দেখেছেন
আপডেট : November 21, 2021

২০২২- ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে বাংলাদেশর বাঘিনিরা। রোববার হারারেতে ‘বি’ গ্রুপের ম্যাচে পাকিস্তান নারী ক্রিকেট দল আগে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০১ রান করে। জবাবে ৭ উইকেট হারিয়ে শেষ ওভারের চতুর্থ বলে জয় তুলে নেয় বাংলাদেশর নারী ক্রিকেটাররা। ফলে ৩ উইকেটের জয়ে উড়ন্ত সূচনা হয় টাইগ্রেসদের।

ওল্ড হারারিয়ানে টস হেরে পাকিস্তান আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপের মুখে পড়ে। ৪৯ রান তুলতেই তারা হারিয়ে বসে ৫ উইকেট। ১৪ রানেই পাকিস্তানের আয়শা জাফরকে রান আউট করেন ফাহিমা খাতুন। এরপর মুনিবা আলী ও অধিনায়ক জাভেরিয়া খান হাল ধরেন। ৪২ রানের মাথায় রিতু মনি এই জুটি ভাঙেন ২২ রান করা মুনিবাকে ফরিয়ে। একই ওভারে একই রানে ওমাইমা সোহাইলকে উইকেটে পেছনে ক্যাচ বানিয়ে ফেরান রিতু। পরের ওভারে দলীয় একই রানে (৪২) জাভেরিয়াকে আউট করেন নাহিদা আক্তার। ১৮তম ওভারের পঞ্চম বলে দলীয় ৪৯ রানে নাহিদার দ্বিতীয় শিকারে পরিণত হন ইরাম জাভেদ।

৪৯ রানে ৫ উইকেট হারানোর পর দলের হাল ধরেন নিদা দার ও আলিয়া রিয়াজ। ষষ্ঠ উইকেটে তারা দুজন ১৩৭ রানের জুটি গড়েন। এরপর ১৮৬ রানের মাথায় সালমা খাতুন গলার কাঁটা হয়ে ওঠা নিদা দারকে আউট করে এই জুটি ভাঙেন। নিদা ১১১ বল খেলে ৮টি চার ও ৩ ছক্কায় ৮৭ রান করেন।

১৯৯ রানের মাথায় সপ্তম উইকেট হারায় পাকিস্তান। ফাতিমা সানাকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে ফেরান রুমানা আহমেদ। তবে আলিয়াকে আউট করা যায়নি। তিনি ৮২ বলে ৪টি চার ও ২ ছক্কায় ৬১ রানে অপরাজিত থাকেন। তাতে ৭ উইকেট হারিয়ে ২০১ রানের সংগ্রহ পায় পাকিস্তান।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১০ রানেই মুর্শিদা খাতুনের উইকেট হারায়। তবে এরপর ছোট ছোট জুটিতে বাংলাদেশ পায় কাঙ্খিত জয়ের দেখা। ব্যাট হাতে বাংলাদেশের জয়ে অবদান রাখেন রুমানা আহমেদ। ৯৮ রানে ৪ উইকেট হারানোর পর তিনি দলের হাল ধরেন। এরপর ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। ৪৪ বলে ৬টি চারে অপরাজিত ৫০ রান করেন তিনি।

পঞ্চম উইকেটে রিতু মনিকে নিয়ে ৬১ রান তোলেন রুমানা। যেটা দলের জয়ের ভিত গড়ে দেয়। রিতু মনি ৫ চারে ৩৩ রান করেন। রুমানার সাথে অপরাজিত ৪২ রানের জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সালমা খাতুন। তিনি ১৩ বলে ২ চারে ১৮ রানে অপরাজিত থাকেন।

বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের পরবর্তী তিন প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড ও স্বাগতিক জিম্বাবুয়ে। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে রুমানা-ফারাজানারা।


অন্যান্য সংবাদ