প্রথম ধাপে ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোট, মে মাসে শেষ হবে পঞ্চম ধাপ
অভিজিত বনিক
দেশের স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পরিকল্পনা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশের মধ্য দিয়ে নির্বাচনী প্রস্তুতিতে নতুন গতি এসেছে।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়ন, দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।
ইসির ঘোষিত সম্ভাব্য সময়সূচি অনুযায়ী, প্রথম ধাপের ভোট ২০২৭ সালের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, আইনি জটিলতা কিংবা অন্য কোনো কারণে যেসব ইউনিয়নে নির্ধারিত সময়ে নির্বাচন করা সম্ভব হবে না, সেগুলো পরবর্তী ধাপে সমন্বয়ের সুযোগ রাখা হয়েছে।
জেলা ভিত্তিক কোন ইউনিয়নের ভোট কবে
নিচে নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী বিভাগ ও জেলাভিত্তিক ইউনিয়ন পরিষদ নির্বাচনের ধাপভিত্তিক তালিকা তুলে ধরা হলো।
—
১. রংপুর অঞ্চল
১. পঞ্চগড়
প্রথম ধাপ: পঞ্চগড় সদর (১০)
দ্বিতীয় ধাপ: তেঁতুলিয়া (৭)
তৃতীয় ধাপ: আটোয়ারী (৬)
চতুর্থ ধাপ: বোদা (১০)
পঞ্চম ধাপ: দেবীগঞ্জ (১০)
২. ঠাকুরগাঁও
প্রথম ধাপ: ঠাকুরগাঁও সদর (২১), রুহিয়া (৬), ভুল্লী (৭)
দ্বিতীয় ধাপ: বালিয়াডাঙ্গী (৮)
তৃতীয় ধাপ: পীরগঞ্জ (১০)
চতুর্থ ধাপ: রানীশংকৈল (৬), হরিপুর (৬)
পঞ্চম ধাপ: —
৩. দিনাজপুর
প্রথম ধাপ: বীরগঞ্জ (১১), ঘোড়াঘাট (৬), কাহারোল (৬)
দ্বিতীয় ধাপ: দিনাজপুর সদর (১০), বিরল (১২)
তৃতীয় ধাপ: ফুলবাড়ী (৭), হাকিমপুর (৩), নবাবগঞ্জ (৯), বিরামপুর (৭), ঘোড়াঘাট (—), চিরিরবন্দর (—)
চতুর্থ ধাপ: পার্বতীপুর (১০)
পঞ্চম ধাপ: চিরিরবন্দর (১২), খানসামা (৬)
৪. নীলফামারী
প্রথম ধাপ: সৈয়দপুর সদর (১৪), ডোমার (১০), সৈয়দপুর (৫)
দ্বিতীয় ধাপ: কিশোরগঞ্জ (৯)
তৃতীয় ধাপ: জলঢাকা (১১)
চতুর্থ ধাপ: ডিমলা (৭), ডোমার (১০)
পঞ্চম ধাপ: নীলফামারী সদর (১৫)
৫. লালমনিরহাট
প্রথম ধাপ: লালমনিরহাট সদর (৯)
দ্বিতীয় ধাপ: পাটগ্রাম (৮)
তৃতীয় ধাপ: হাতীবান্ধা (১২)
চতুর্থ ধাপ: আদিতমারী (৮), কালীগঞ্জ (৮)
পঞ্চম ধাপ: —
৬. রংপুর
প্রথম ধাপ: কাউনিয়া (৬), গঙ্গাচড়া (৯)
দ্বিতীয় ধাপ: রংপুর সদর (৫), পীরগাছা (১০), তারাগঞ্জ (৫)
তৃতীয় ধাপ: পীরগাছা (—), বদরগঞ্জ (১০), মিঠাপুকুর (১৭)
চতুর্থ ধাপ: পীরগঞ্জ (১৫)
পঞ্চম ধাপ: —
৭. কুড়িগ্রাম
প্রথম ধাপ: কুড়িগ্রাম সদর (৮), রাজারহাট (৭), ফুলবাড়ী (৬)
দ্বিতীয় ধাপ: রৌমারী (৬), চররাজিবপুর (৩), চিলমারী (৬)
তৃতীয় ধাপ: নাগেশ্বরী (১৪), কুড়িগ্রাম/ভূরুঙ্গামারী (১০)
চতুর্থ ধাপ: উলিপুর (১৩)
পঞ্চম ধাপ: —
৮. গাইবান্ধা
প্রথম ধাপ: গোবিন্দগঞ্জ (১৭), পলাশবাড়ী (৮)
দ্বিতীয় ধাপ: গাইবান্ধা সদর (১৩), সাঘাটা (১০)
তৃতীয় ধাপ: সুন্দরগঞ্জ (১৫)
চতুর্থ ধাপ: ফুলছড়ি (৭), সুন্দরগঞ্জ (—), সাদুল্লাপুর (১১)
পঞ্চম ধাপ: —
২. রাজশাহী অঞ্চল
৯. জয়পুরহাট
প্রথম ধাপ: ক্ষেতলাল (৫), আক্কেলপুর (৫)
দ্বিতীয় ধাপ: কালাই (৫)
তৃতীয় ধাপ: জয়পুরহাট সদর (৯)
চতুর্থ ধাপ: পাঁচবিবি (৮)
পঞ্চম ধাপ: —
১০. বগুড়া
প্রথম ধাপ: বগুড়া সদর (১২), গাবতলী (১১), শাজাহানপুর (৯)
দ্বিতীয় ধাপ: শিবগঞ্জ (১২), সোনাতলা (৭), সারিয়াকান্দি (৯)
তৃতীয় ধাপ: আদমদীঘি (৬), ধুনট (১০), দুপচাঁচিয়া (৬), কাহালু (৮)
চতুর্থ ধাপ: নন্দীগ্রাম (৫), সারিয়াকান্দি (১২), শেরপুর (১০)
পঞ্চম ধাপ: গাবতলী (১), শিবগঞ্জ (১)
১১. চাঁপাইনবাবগঞ্জ
প্রথম ধাপ: গোমস্তাপুর (৮), ভোলাহাট (৪)
দ্বিতীয় ধাপ: চাঁপাইনবাবগঞ্জ সদর (১৪), নাচোল (৪)
তৃতীয় ধাপ: শিবগঞ্জ (১৫)
চতুর্থ ও পঞ্চম ধাপ: —
১২. নওগাঁ
প্রথম ধাপ: নওগাঁ সদর (১২), বদলগাছী (৮), আত্রাই (৮), মান্দা (১৪)
দ্বিতীয় ধাপ: রানীনগর (৮), মহাদেবপুর (১০)
তৃতীয় ধাপ: ধামইরহাট (৮), পত্নীতলা (১১)
চতুর্থ ধাপ: পোরশা (৬), নিয়ামতপুর (৮), সাপাহার (৬)
পঞ্চম ধাপ: —
১৩. রাজশাহী
প্রথম ধাপ: মোহনপুর (৬), দুর্গাপুর (৭)
দ্বিতীয় ধাপ: বাগমারা (১৬)
তৃতীয় ধাপ: তানোর (৭), বাঘা (৬)
চতুর্থ ধাপ: পুঠিয়া (৬), বাঘা (৭)
পঞ্চম ধাপ: তানোর (৭), পবা (৮)
১৪. নাটোর
প্রথম ধাপ: নাটোর সদর (৭), নলডাঙ্গা (৫)
দ্বিতীয় ধাপ: লালপুর (১০), বাগাতিপাড়া (৫)
তৃতীয় ধাপ: সিংড়া (১২)
চতুর্থ ধাপ: বড়াইগ্রাম (৭), গুরুদাসপুর (৬)
পঞ্চম ধাপ: —
১৫. সিরাজগঞ্জ
প্রথম ধাপ: চৌহালী (৭), শাহজাদপুর (১৩)
দ্বিতীয় ধাপ: সিরাজগঞ্জ সদর (১০), কামারখন্দ (৪), কাজিপুর (১২)
তৃতীয় ধাপ: রায়গঞ্জ (৯), উল্লাপাড়া (১৩)
চতুর্থ ধাপ: উল্লাপাড়া (১৪), বেলকুচি (৬)
পঞ্চম ধাপ: —
১৬. পাবনা
প্রথম ধাপ: পাবনা সদর (৯), সুজানগর (১০), বেড়া (৯)
দ্বিতীয় ধাপ: সাঁথিয়া (১০)
তৃতীয় ধাপ: ঈশ্বরদী (৭), আটঘরিয়া (৫)
চতুর্থ ধাপ: চাটমোহর (১১), ফরিদপুর (৬), ভাঙ্গুড়া (৬)
পঞ্চম ধাপ: পাবনা সদর (১)
৩. খুলনা অঞ্চল
১৭. মেহেরপুর
প্রথম ধাপ: গাংনী (৯)
দ্বিতীয় ধাপ: মেহেরপুর সদর (৪), মুজিবনগর (৪)
তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ধাপ: —
১৮. কুষ্টিয়া
প্রথম ধাপ: কুষ্টিয়া সদর (১১)
দ্বিতীয় ধাপ: দৌলতপুর (১৪)
তৃতীয় ধাপ: মিরপুর (১৩), ভেড়ামারা (৬)
চতুর্থ ধাপ: কুমারখালী (১১), খোকসা (৯)
পঞ্চম ধাপ: —
১৯. চুয়াডাঙ্গা
প্রথম ধাপ: চুয়াডাঙ্গা সদর (৮)
দ্বিতীয় ধাপ: আলমডাঙ্গা (১৫)
তৃতীয় ধাপ: দামুড়হুদা (৮), জীবননগর (৭)
চতুর্থ ও পঞ্চম ধাপ: —
২০. ঝিনাইদহ
প্রথম ধাপ: ঝিনাইদহ সদর (১৭)
দ্বিতীয় ধাপ: হরিণাকুণ্ডু (৮), শৈলকুপা (১৪)
তৃতীয় ধাপ: কোটচাঁদপুর (৫), কালীগঞ্জ (১১)
চতুর্থ ধাপ: মহেশপুর (১২), ঝিনাইদহ সদর (২)
পঞ্চম ধাপ: —
২১. যশোর
প্রথম ধাপ: শার্শা (১১)
দ্বিতীয় ধাপ: যশোর সদর (১৫), বাঘারপাড়া (৯), অভয়নগর (৮)
তৃতীয় ধাপ: মনিরামপুর (১৭), কেশবপুর (১১)
চতুর্থ ধাপ: চৌগাছা (১১), ঝিকরগাছা (১১)
পঞ্চম ধাপ: —
২২. মাগুরা
প্রথম ধাপ: মাগুরা সদর (১৩)
দ্বিতীয় ধাপ: শালিখা (৭)
তৃতীয় ধাপ: মহম্মদপুর (৮)
চতুর্থ ধাপ: শ্রীপুর (৮)
পঞ্চম ধাপ: —
২৩. নড়াইল
প্রথম ধাপ: নড়াইল সদর (১৩)
দ্বিতীয় ধাপ: কালিয়া (১৪)
তৃতীয় ধাপ: লোহাগড়া (১২)
চতুর্থ ও পঞ্চম ধাপ: —
২৪. বাগেরহাট
প্রথম ধাপ: বাগেরহাট সদর (৮), কচুয়া (৭), রামপাল (১০), মোংলা (৭)
দ্বিতীয় ধাপ: শরণখোলা (৪), মোরেলগঞ্জ (১৬)
তৃতীয় ধাপ: ফকিরহাট (৮), মোল্লাহাট (৭)
চতুর্থ ধাপ: চিতলমারী (৭)
পঞ্চম ধাপ: —
২৫. খুলনা
প্রথম ধাপ: ডুমুরিয়া (১৪), দিঘলিয়া (৬), ফুলতলা (৪)
দ্বিতীয় ধাপ: কয়রা (৭), দাকোপ (৯), পাইকগাছা (১০)
তৃতীয় ধাপ: বটিয়াঘাটা (৭), রূপসা (৫), তেরখাদা (৬)
চতুর্থ ও পঞ্চম ধাপ: —
২৬. সাতক্ষীরা
প্রথম ধাপ: সাতক্ষীরা সদর (১৪), দেবহাটা (৫)
দ্বিতীয় ধাপ: কালিগঞ্জ (১২), শ্যামনগর (১২), আশাশুনি (১১)
তৃতীয় ধাপ: তালা (১২)
চতুর্থ ধাপ: কলারোয়া (১২)
পঞ্চম ধাপ: —
৪. বরিশাল অঞ্চল
২৭. বরগুনা
প্রথম ধাপ: বরগুনা সদর (১০)
দ্বিতীয় ধাপ: পাথরঘাটা (৭), বামনা (৪), বেতাগী (৭)
তৃতীয় ধাপ: আমতলী (৭), তালতলী (৭)
চতুর্থ ও পঞ্চম ধাপ: —
২৮. পটুয়াখালী
প্রথম ধাপ: দুমকী (৫), মির্জাগঞ্জ (৬)
দ্বিতীয় ধাপ: পটুয়াখালী সদর (১৬), কলাপাড়া (১২), রাঙ্গাবালী (৬)
তৃতীয় ধাপ: দশমিনা (৭), গলাচিপা (১২)
চতুর্থ ধাপ: বাউফল (১৫)
পঞ্চম ধাপ: —
২৯. ভোলা
প্রথম ধাপ: ভোলা সদর (১৩), লালমোহন (৯), তজুমদ্দিন (৫)
দ্বিতীয় ধাপ: চরফ্যাশন (২১), মনপুরা (৪)
তৃতীয় ধাপ: বোরহানউদ্দিন (৯), দৌলতখান (৮)
চতুর্থ ধাপ: লালমোহন (১)
পঞ্চম ধাপ: —
৩০. বরিশাল
প্রথম ধাপ: বাবুগঞ্জ (৬), মুলাদী (৭)
দ্বিতীয় ধাপ: বরিশাল সদর (১০), বাকেরগঞ্জ (১৪)
তৃতীয় ধাপ: উজিরপুর (৯), বানারীপাড়া (৮)
চতুর্থ ধাপ: আগৈলঝাড়া (৫), গৌরনদী (৭)
পঞ্চম ধাপ: হিজলা (৬), মেহেন্দিগঞ্জ (১৪)
৩১. ঝালকাঠি
প্রথম ধাপ: কাঠালিয়া (৬), রাজাপুর (৬)
দ্বিতীয় ধাপ: ঝালকাঠি সদর (১০)
তৃতীয় ধাপ: নলছিটি (১০)
চতুর্থ ও পঞ্চম ধাপ: —
৩২. পিরোজপুর
প্রথম ধাপ: ভান্ডারিয়া (৭)
দ্বিতীয় ধাপ: পিরোজপুর সদর (৭), কাউখালী (৫), জিয়ানগর/ইন্দুরকানী (৫)
তৃতীয় ধাপ: কাউখালী (—), মঠবাড়িয়া (১১), নেছারাবাদ/স্বরূপকাঠি (১০)
চতুর্থ ধাপ: নাজিরপুর (৯)
পঞ্চম ধাপ: —
৫. ময়মনসিংহ অঞ্চল
৩৩. টাঙ্গাইল
প্রথম ধাপ: টাঙ্গাইল সদর (১২), দেলদুয়ার (৮), নাগরপুর (১২)
দ্বিতীয় ধাপ: ভূঞাপুর (৬), গোপালপুর (৭), কালিহাতী (১৩)
তৃতীয় ধাপ: বাসাইল (৬), মির্জাপুর (১৪), সখীপুর (৮)
চতুর্থ ধাপ: মধুপুর (১১), ঘাটাইল (১৪), ঘাটাইল (৮), কালিহাতী, নাগরপুর (১)
পঞ্চম ধাপ: —
৩৪. জামালপুর
প্রথম ধাপ: মেলান্দহ (১১), মাদারগঞ্জ (৭)
দ্বিতীয় ধাপ: জামালপুর সদর (১৫), ইসলামপুর (১২)
তৃতীয় ধাপ: সরিষাবাড়ী (৮)
চতুর্থ ধাপ: বকশীগঞ্জ (৭), দেওয়ানগঞ্জ (৮)
পঞ্চম ধাপ: —
৩৫. শেরপুর
প্রথম ধাপ: নকলা (৯)
দ্বিতীয় ধাপ: শেরপুর সদর (১৪)
তৃতীয় ধাপ: নালিতাবাড়ী (১২)
চতুর্থ ধাপ: শ্রীবরদী (১০)
পঞ্চম ধাপ: ঝিনাইগাতী (৭)
৩৬. ময়মনসিংহ
প্রথম ধাপ: ময়মনসিংহ সদর (১৩), ফুলবাড়ীয়া (১৩), মুক্তাগাছা (১০)
দ্বিতীয় ধাপ: হালুয়াঘাট (১২), ধোবাউড়া (৭)
তৃতীয় ধাপ: গফরগাঁও (১৫), দক্ষিণ/গফরগাঁও (৬), ভালুকা (১১)
চতুর্থ ধাপ: গৌরীপুর (১০), তারাকান্দা (১০), ফুলপুর (১০)
পঞ্চম ধাপ: ত্রিশাল (১২), ঈশ্বরগঞ্জ (১১), নান্দাইল (১৩)
৩৭. নেত্রকোণা
প্রথম ধাপ: কলমাকান্দা (৮), দুর্গাপুর (৭)
দ্বিতীয় ধাপ: নেত্রকোণা সদর (১২), বারহাট্টা (৭)
তৃতীয় ধাপ: আটপাড়া (৭), খালিয়াজুরী (৭), মোহনগঞ্জ (৭), মদন (৮)
চতুর্থ ধাপ: আটপাড়া (৭), কেন্দুয়া (১৩)
পঞ্চম ধাপ: পূর্বধলা (১১)
৩৮. কিশোরগঞ্জ
প্রথম ও দ্বিতীয় ধাপ: —
তৃতীয় ধাপ: করিমগঞ্জ (১১), অষ্টগ্রাম (৭), মিঠামইন (৭), ইটনা (৯)
চতুর্থ ধাপ: ভৈরব (৭), কুলিয়ারচর (৬), তাড়াইল (৭), পাকুন্দিয়া (৯)
পঞ্চম ধাপ: কিশোরগঞ্জ সদর (১১), হোসেনপুর (৬), নিকলী (৭), বাজিতপুর (১১)
৬. ঢাকা অঞ্চল
৩৯. মানিকগঞ্জ
প্রথম ধাপ: মানিকগঞ্জ সদর (১৩)
দ্বিতীয় ধাপ: হরিরামপুর (১৩), দৌলতপুর (৮), শিবালয় (৭)
তৃতীয় ধাপ: সিংগাইর (১১)
চতুর্থ ধাপ: সাটুরিয়া (৯), ঘিওর (৭)
পঞ্চম ধাপ: —
৪০. মুন্সীগঞ্জ
প্রথম ধাপ: মুন্সীগঞ্জ সদর (৯)
দ্বিতীয় ধাপ: গজারিয়া (৮)
তৃতীয় ধাপ: টঙ্গীবাড়ী (১৩), লৌহজং (১০)
চতুর্থ ধাপ: শ্রীনগর (১৪)
পঞ্চম ধাপ: সিরাজদিখান (১৪)
৪১. ঢাকা
প্রথম ধাপ: ধামরাই (১৬)
দ্বিতীয় ধাপ: সাভার (১২)
তৃতীয় ধাপ: দোহার (৮), নবাবগঞ্জ (১৪)
চতুর্থ ধাপ: কেরানীগঞ্জ (১২), ধামরাই (১)
পঞ্চম ধাপ: —
৪২. গাজীপুর
প্রথম ধাপ: শ্রীপুর (৮)
দ্বিতীয় ধাপ: গাজীপুর সদর (১), কাপাসিয়া, কালীগঞ্জ (৭)
তৃতীয় ধাপ: কাপাসিয়া (১১)
চতুর্থ ধাপ: কালিয়াকৈর (৯)
পঞ্চম ধাপ: —
৪৩. নরসিংদী
প্রথম ধাপ: নরসিংদী সদর (১৫)
দ্বিতীয় ধাপ: রায়পুরা (২৪)
তৃতীয় ধাপ: মনোহরদী (১২), বেলাব (৭)
চতুর্থ ধাপ: শিবপুর (৯), পলাশ (৫)
পঞ্চম ধাপ: —
৪৪. নারায়ণগঞ্জ
প্রথম ধাপ: আড়াইহাজার (১০)
দ্বিতীয় ধাপ: নারায়ণগঞ্জ সদর (৭), রূপগঞ্জ (৭)
তৃতীয় ধাপ: বন্দর (৫)
চতুর্থ ধাপ: সোনারগাঁও (১০)
পঞ্চম ধাপ: —
৭. ফরিদপুর অঞ্চল
৪৫. রাজবাড়ী
প্রথম ধাপ: কালুখালী (৭), বালিয়াকান্দি (৭)
দ্বিতীয় ধাপ: রাজবাড়ী সদর (১৪), গোয়ালন্দ (৪)
তৃতীয় ধাপ: পাংশা (১০)
চতুর্থ ও পঞ্চম ধাপ: —
৪৬. ফরিদপুর
প্রথম ধাপ: নগরকান্দা (৯), সালথা (৮)
দ্বিতীয় ধাপ: সদরপুর (৯), চরভদ্রাসন (৪)
তৃতীয় ধাপ: ভাঙ্গা (১২), মধুখালী (৯)
চতুর্থ ধাপ: আলফাডাঙ্গা (৬), বোয়ালমারী (১০)
পঞ্চম ধাপ: —
৪৭. গোপালগঞ্জ
প্রথম ধাপ: কাশিয়ানী (১৪)
দ্বিতীয় ধাপ: গোপালগঞ্জ সদর (২১)
তৃতীয় ধাপ: কোটালীপাড়া (১২)
চতুর্থ ধাপ: টুঙ্গিপাড়া (৫)
পঞ্চম ধাপ: মুকসুদপুর (১৬)
৪৮. মাদারীপুর
প্রথম ধাপ: কালকিনি (১৩), ডাসার (৫)
দ্বিতীয় ধাপ: মাদারীপুর সদর (১৫)
তৃতীয় ধাপ: শিবচর (১৯)
চতুর্থ ধাপ: রাজৈর (১০)
পঞ্চম ধাপ: —
৪৯. শরীয়তপুর
প্রথম ধাপ: শরীয়তপুর সদর (১০)
দ্বিতীয় ধাপ: নড়িয়া (১৪), জাজিরা (১২)
তৃতীয় ধাপ: গোসাইরহাট (৯)
চতুর্থ ধাপ: ডামুড্যা (৭)
পঞ্চম ধাপ: ভেদরগঞ্জ (১১), শরীয়তপুর সদর (—)
৮. সিলেট অঞ্চল
৫০. সুনামগঞ্জ
প্রথম ধাপ: সুনামগঞ্জ সদর (৯), বিশ্বম্ভরপুর (৫), তাহিরপুর (৭), মধ্যনগর (৪)
দ্বিতীয় ধাপ: জামালগঞ্জ (৬), দিরাই (৯), শাল্লা (৪), ধর্মপাশা (৬)
তৃতীয় ধাপ: জগন্নাথপুর (৮), শান্তিগঞ্জ (৮)
চতুর্থ ধাপ: ছাতক (১৩), দোয়ারাবাজার (৯)
পঞ্চম ধাপ: —
৫১. সিলেট
প্রথম ধাপ: কোম্পানীগঞ্জ (৬), গোয়াইনঘাট (৬), জৈন্তাপুর (৬)
দ্বিতীয় ধাপ: সিলেট সদর (৬), দক্ষিণ সুরমা (৭)
তৃতীয় ধাপ: কানাইঘাট (৯), জকিগঞ্জ (৯)
চতুর্থ ধাপ: গোলাপগঞ্জ (১১), বিয়ানীবাজার (১০)
পঞ্চম ধাপ: বালাগঞ্জ (৬), ওসমানীনগর (৮), বিশ্বনাথ (৬)
৫২. মৌলভীবাজার
প্রথম ধাপ: বড়লেখা (১০), জুড়ী (৫)
দ্বিতীয় ধাপ: মৌলভীবাজার সদর (১২)
তৃতীয় ধাপ: রাজনগর (৮)
চতুর্থ ধাপ: কমলগঞ্জ (৯), শ্রীমঙ্গল (৯)
পঞ্চম ধাপ: কুলাউড়া (১৩)
৫৩. হবিগঞ্জ
প্রথম ধাপ: হবিগঞ্জ সদর (৮), লাখাই (৬), মাধবপুর (১১)
দ্বিতীয় ধাপ: আজমিরীগঞ্জ (৫), বানিয়াচং (১৫)
তৃতীয় ধাপ: নবীগঞ্জ (১৩), বাহুবল (৭)
চতুর্থ ধাপ: চুনারুঘাট (১০), শায়েস্তাগঞ্জ (৩)
পঞ্চম ধাপ: —
৯. কুমিল্লা অঞ্চল
৫৪. ব্রাহ্মণবাড়িয়া
প্রথম ধাপ: আখাউড়া (৫), কসবা (১০)
দ্বিতীয় ধাপ: ব্রাহ্মণবাড়িয়া সদর (১১), বিজয়নগর (১০)
তৃতীয় ধাপ: নাসিরনগর (১৩), সরাইল (৯), আশুগঞ্জ (৮)
চতুর্থ ধাপ: বাঞ্ছারামপুর (১৩)
পঞ্চম ধাপ: নবীনগর (২০)
বিশেষ তথ্য: ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ২০টি ইউনিয়ন পরিষদে পঞ্চম ধাপে ভোটগ্রহণের পরিকল্পনা রাখা হয়েছে। ফলে নবীনগর উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের নির্বাচনী প্রস্তুতির জন্য আরও সময় পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
৫৫. কুমিল্লা
প্রথম ধাপ: কুমিল্লা আদর্শ সদর (৬), কুমিল্লা সদর দক্ষিণ (১২), চান্দিনা (১২), বুড়িচং (৯), ব্রাহ্মণপাড়া (৮)
দ্বিতীয় ধাপ: নাঙ্গলকোট (১৬), তিতাস (৯), মেঘনা (৮), হোমনা (৯)
তৃতীয় ধাপ: চৌদ্দগ্রাম (১৩), নাঙ্গলকোট (—), বরুড়া, লালমাই (৯)
চতুর্থ ধাপ: বরুড়া (৮), লাকসাম (৭), মনোহরগঞ্জ (১১)
পঞ্চম ধাপ: দেবীদ্বার (১৫), মুরাদনগর (২২), দাউদকান্দি (১৪)
৫৬. চাঁদপুর
প্রথম ধাপ: চাঁদপুর সদর (১৪)
দ্বিতীয় ধাপ: শাহরাস্তি (১০), হাজীগঞ্জ (১১)
তৃতীয় ধাপ: মতলব উত্তর (১৪), মতলব দক্ষিণ (৬)
চতুর্থ ধাপ: হাইমচর (৬), ফরিদগঞ্জ (১৫)
পঞ্চম ধাপ: কচুয়া (১২)
৫৭. ফেনী
প্রথম ধাপ: ছাগলনাইয়া (৫), ফুলগাজী (৬), পরশুরাম (৩)
দ্বিতীয় ধাপ: ফেনী সদর (১২), সোনাগাজী (৯)
তৃতীয় ধাপ: দাগনভূঞা (৮)
চতুর্থ ও পঞ্চম ধাপ: —
১০. চট্টগ্রাম অঞ্চল
৫৮. নোয়াখালী
প্রথম ধাপ: বেগমগঞ্জ (১৬)
দ্বিতীয় ধাপ: হাতিয়া (১১)
তৃতীয় ধাপ: নোয়াখালী সদর (১৩), সুবর্ণচর (৮), কবিরহাট (৭)
চতুর্থ ধাপ: সেনবাগ (৯), কোম্পানীগঞ্জ (৮)
পঞ্চম ধাপ: সোনাইমুড়ী (১০), চাটখিল (৯)
৫৯. লক্ষ্মীপুর
প্রথম ধাপ: লক্ষ্মীপুর সদর (৭), রায়পুর (১০)
দ্বিতীয় ধাপ: কমলনগর (৯), রামগতি (৮)
তৃতীয় ধাপ: চন্দ্রগঞ্জ (৯)
চতুর্থ ধাপ: রামগঞ্জ (১০)
পঞ্চম ধাপ: —
৬০. চট্টগ্রাম
প্রথম ধাপ: মীরসরাই (১৬), সীতাকুণ্ড (৯), সন্দ্বীপ (১৫)
দ্বিতীয় ধাপ: আনোয়ারা (১১), কর্ণফুলী (৫), বোয়ালখালী (৯)
তৃতীয় ধাপ: রাউজান (১৪), রাঙ্গুনিয়া (১৫), ফটিকছড়ি উত্তর (৯), ফটিকছড়ি (১২)
চতুর্থ ধাপ: লোহাগাড়া (৯), সাতকানিয়া (১১), বাঁশখালী (১৪)
পঞ্চম ধাপ: পটিয়া (১৭), চন্দনাইশ (৮), হাটহাজারী (১৪)
৬১. কক্সবাজার
প্রথম ধাপ: রামু (১১)
দ্বিতীয় ধাপ: কক্সবাজার সদর (১), উখিয়া (৫), টেকনাফ (৬)
তৃতীয় ধাপ: পেকুয়া (৭), কুতুবদিয়া (৬)
চতুর্থ ধাপ: চকরিয়া (১৮), মহেশখালী (৮)
পঞ্চম ধাপ: মহেশখালী (৭)
৬২. খাগড়াছড়ি পার্বত্য জেলা
প্রথম ধাপ: মহালছড়ি (৫), রামগড় (১), লক্ষ্মীছড়ি (৪)
দ্বিতীয় ধাপ: খাগড়াছড়ি সদর (৫), মানিকছড়ি (৪), মাটিরাঙ্গা (৭)
তৃতীয় ধাপ: পানছড়ি (৫), দীঘিনালা (৫), গুইমারা (৪)
চতুর্থ ও পঞ্চম ধাপ: —
৬৩. রাঙ্গামাটি পার্বত্য জেলা
প্রথম ধাপ: রাঙ্গামাটি সদর (৬), বিলাইছড়ি (৪), জুরাছড়ি (৪)
দ্বিতীয় ধাপ: লংগদু (৭), বাঘাইছড়ি (৮), বরকল (৫)
তৃতীয় ধাপ: কাপ্তাই (৫), নানিয়ারচর (৬)
চতুর্থ ধাপ: কাপ্তাই (—), কাউখালী (৪), রাজস্থলী (৩)
পঞ্চম ধাপ: —
৬৪. বান্দরবান পার্বত্য জেলা
প্রথম ধাপ: আলীকদম (৪), থানচি (৪)
দ্বিতীয় ধাপ: বান্দরবান সদর (৫), রুমা (৪), রোয়াংছড়ি (৪)
তৃতীয় ধাপ: লামা (৭), নাইক্ষ্যংছড়ি (৫)
নির্বাচন ঘিরে বাড়ছে রাজনৈতিক তৎপরতা
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা সামনে আসায় দেশের গ্রামাঞ্চলে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে নির্বাচনী আলোচনা ও প্রস্তুতি বাড়তে শুরু করেছে। বিশেষ করে যেসব উপজেলায় প্রথম ও দ্বিতীয় ধাপে ভোটের পরিকল্পনা রয়েছে, সেখানে প্রার্থীদের তৎপরতা বাড়ার সম্ভাবনা রয়েছে।