মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন

পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীর ছুরিকাঘাতে ফিলিস্তিনি নিহত

রিপোর্টারের নাম : / ১৫ জন দেখেছেন
আপডেট : June 22, 2022

অধিকৃত পশ্চিম তীরে মঙ্গলবার এক ইসরাইলি বসতি স্থাপনকারীর ছুরিকাঘাতে এক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানায়। খবর এএফপি’র।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘এক বসতি স্থাপনকারী ওই ব্যক্তির সরাসরি বুকে ছুরিকাঘাত করে।’ তার নাম আলী হার্ব। তিনি ইজকাকা গ্রামের বাসিন্দা ছিলেন।

হার্বের চাচাতো ভাই ফিরাস নইম এএফপি’কে বলেন, হার্ব যখন নিহত হন, তখন সেখানে ইসরাইলি নিরাপত্তা বাহিনী উপস্থিত ছিল।
নইম বলেন, বসতি স্থাপনকারীরা গ্রামে তাঁবু স্থাপন করেছে এমন খবর শুনে তিনি ও তার পরিবারের সদস্যরা তাদের গ্রামের জমি দেখতে যান। তাদের সাথে হার্বও ছিলেন।

নইম বলেন, সেখানে এক পর্যায়ে তারা ইসরাইলি বাহিনী এবং বসতি স্থাপনের কাজ দেখভালে নিয়োজিত নিরাপত্তা প্রহরিদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ইসরাইলি বাহিনী আকাশ অভিমুখে গুলি ছুড়ে।

নইম বলেন, ‘তারা আকাশে গুলি ছোড়ার পর বসতি স্থাপনকারীরা হামলা চালায়। এ সময় বসতি স্থাপসনকারী এক ব্যক্তি কোন কারণ ছাড়াই ছুরি হাতে এগিয়ে এসে হার্বকে আঘাত করে। এতে তার পোশাক রক্তে রঞ্জিত হয়ে যায়। আমরা কেবলমাত্র সেখানে দাঁড়িয়ে ছিলাম।
নইম আরও বলেন, হার্ব গুরুতর আহত হওয়ার পর ইসরাইলি বাহিনী ফিলিস্তিনি নাগরিকদের তার দিকে এগিয়ে আসা প্রতিরোধ করে।


অন্যান্য সংবাদ