রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

পর্দা উঠলো টি-টোয়েন্টি বিশ্বকাপের : টস জিতে ফিল্ডিংয়ে স্বাগতিকরা

নিজস্ব প্রতিবেদক / ৬৬ জন দেখেছেন
আপডেট : October 17, 2021

ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাট। তবে উত্তেজনায় সম্ভবত সব থেকে এগিয়ে টি-টোয়েন্টি। সেই ফরম্যাটেরই বিশ্বকাপ, তাহলে বুঝুন কতটা উন্মাদনা আর উত্তেজনার ডালি সাজানো আছে! এবারের আসরটি আরও একটি কারণে ‘বিশেষ’। দীর্ঘ পাঁচ বছর পর হচ্ছে কুড়ি ওভারের বিশ্বকাপ। অনেক অপেক্ষা শেষে অবশেষে আজ (রবিবার) পর্দা উঠেছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের।

মাসকাটে ওমান ও পাপুয়া নিউগিনি ম্যাচ দিয়ে শুরু হয়েছে এবারের বিশ্বকাপ। এই ম্যাচের আগে ছোট্ট পরিসরের এক অনুষ্ঠান দিয়ে মূলত শুরু হয়েছে কুড়ি ওভারের বিশ্ব আসরের পথচলা। সম্পূর্ণ মেয়েদের একটি ব্র্যান্ড দল নিয়ে গড়া পারফরম্যান্স ছিল মূল অনুষ্ঠানের আকর্ষণ।

এবারের বিশ্বকাপে অংশ নিয়েছে ১৬ দল। আগেই দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছে ৮ দল, সেখানে আরও ৪ দল যোগ দিলে শুরু হবে দ্বিতীয় পর্ব বা সুপার-১২। সেই চারটি জায়গায় জন্য প্রথম পর্বে লড়বে ৮ দল। বাংলাদেশকেও খেলতে হবে প্রাথমিক পর্ব। আজ রাতে (রবিবার) স্কটল্যান্ডের বিপক্ষে শুরু হচ্ছে মাহমুদউল্লাহদের মিশন।

এবারের বিশ্বকাপ হচ্ছে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে। যদিও এই আসর হওয়ার কথা ছিল আসলে ভারতে। কিন্তু করোনাভাইরাসের কারণে প্রতিযোগিতাটি ভারত থেকে সরে চলে আসে মধ্যপ্রাচ্যের দেশ দুটিতে। সেখানকার চার ভেন্যুতে লড়াই হবে দলগুলোর।

উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক ওমান। ব্যাটিংয়ে নামা পাপুয়া নিউগিনির শুরুটা মোটেও ভালো ছিল না। কোনও রান যোগ না হতেই ২ উইকেট হারায় তারা! ওই জায়গা থেকে শুরু তাদের লড়াই। এবারই প্রথম কোনও বৈশ্বিক প্রতিযোগিতায় খেলছে পিএনজি।


অন্যান্য সংবাদ