রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

পরীমণির মামলা তদন্ত করছে ডিবি

নিজস্ব প্রতিবেদক / ১১২ জন দেখেছেন
আপডেট : August 6, 2021

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণির বিরুদ্ধে দায়ের করা মাদক মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। মামলাটি ডিবি পুলিশ তদন্ত করবে।

শুক্রবার (৬ আগস্ট) সকালে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পরীমণি ও কথিত প্রযোজক নজরুল ইসলাম রাজসহ অন্যদের বিরুদ্ধে দায়ের করা মাদক মামলা ডিএমপি কমিশনারের নির্দেশে ডিবিতে হস্তান্তর করা হয়েছে।

গত বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় বনানীর বাসায় অভিযান চালিয়ে পরীমণিকে আটক করা হয়। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব। রাত ৮টার পরে তাকে বাসা থেকে বের করে নিয়ে যাওয়া হয়।

পরদিন বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে র‍্যাব জানায়, পরীমণির বাসায় একটা মিনি বার ছিল। তার বাসায় নিয়মিত পার্টি হতো। সেই পার্টিতে মদসহ সব ধরনের মাদক সাপ্লাই দিতো নজরুল ইসলাম রাজ। রাজের নেতৃত্বে একটা সিন্ডিকেট ছিল, যাদের কাজই হলো উঠতি বয়সী তরুণীদের দিয়ে নানারকম অপকর্ম করানো। পরীমণিকে আটকের আগের দিন মঙ্গলবার মিশুক ও জিসান নামে দুজনকে গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরীমণি ও রাজের বাসায় অভিযান চালানো হয়।

পরীমণি ও রাজসহ গ্রেফতারকৃত চার জনের বিরুদ্ধে বনানী থানায় মাদকের দুটি মামলা দায়ের করা হয়। মামলা দুটিতে চার আসামি ৪ দিন করে রিমান্ডে রয়েছেন।

এমন পরিস্থিতিতে মামলাটি স্থানান্তর করা হচ্ছে। ওসি নূরে আযম বলেন, আসামি ও মামলার ডকেট ডিবি পুলিশকে বুঝিয়ে দেওয়ার কাজ চলছে। তবে, নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে দায়ের করা পর্নোগ্রাফি আইনের মামলাটি বনানী থানা পুলিশ তদন্ত করবে বলেও জানান তিনি।


অন্যান্য সংবাদ