সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

পরীক্ষামূলকভাবে শিশুদের টিকাদান শুরু আগামীকাল

নিজস্ব প্রতিবেদক / ৭১ জন দেখেছেন
আপডেট : October 13, 2021

পরীক্ষামূলকভাবে আগামীকাল বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ১২ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোরদের করোনার টিকাদান কর্মসূচি শুরু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

বুধবার (১৩ অক্টোবর) তিনি ফেসবুক লাইভে এসে এ তথ্য জানান।

বক্তব্যের শুরুতে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের টিকাদানে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছিলেন। এ লক্ষ্যে কাজ করছে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় আগামীকাল ১৪ অক্টোবর দুপুর ১২টায় মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজে পরীক্ষামূলকভাবে শিশুদের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে।

স্বাস্থ্যের মহাপরিচালক বলেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের নির্বাচনী এলাকা মানিকগঞ্জকে পরীক্ষামূলকভাবে টিকাদান কর্মসূচির স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মানিকগঞ্জের দুটি সরকারি স্কুলের ১২ থেকে ১৭ বছর বয়সী ছেলে-মেয়েদের ফাইজারের টিকা দেওয়া হবে। সেখানে যাদের টিকা দেওয়া হবে তাদের ১০ থেকে ১৫ দিন পর্যবেক্ষণ করা হবে। পরে রাজধানীতে বড় আকারে টিকাদান কার্যক্রম শুরু হবে। এ ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টরা টিকাদান কর্মসূচিতে সম্পৃক্ত হবেন।


অন্যান্য সংবাদ