বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

পরিত্যক্তরা মিলে সাত দলীয় নতুন জোট রাজনীতিতে: তথ্যমন্ত্রী

রিপোর্টারের নাম : / ২৬ জন দেখেছেন
আপডেট : August 9, 2022

বহু দল বহু ঘাটের পানি খেয়ে এখন পরিত্যক্ত। এমন পরিত্যক্তরা মিলে রাজনীতিতে সাত দলীয় নতুন জোট ‘গণতন্ত্র মঞ্চ’ গঠন করেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (৯ আগস্ট) রাজধানীর মিন্টুরোডে নিজ বাসভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, এই জোটের সবাই রাজনীতিতে পরিত্যক্ত। এই জেটের নেতাদের জনগণের সঙ্গে কোনও সম্পর্ক নেই। বাংলাদেশের রাজনীতিতে এই জোট আসলে গুরুত্বহীন।

সোমবার (৮ আগস্ট) নতুন করে গড়ে তোলা হয় এই সাতদলীয় রাজনৈতিক জোট ‘গণতন্ত্র মঞ্চ’। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘ফ্যাসিবাদী দুঃসময়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণসংগ্রাম জোরদার করুন’ এই স্লোগানে এক সংবাদ সম্মেলন করে এই জোট আত্মপ্রকাশ করে। নতুন জোটের ঘোষণা দেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব। নতুন এ রাজনৈতিক জোটে আছে নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জেএসডি, ভাসানী অনুসারী পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণসংহতি আন্দোলন এবং গণঅধিকার পরিষদ।


অন্যান্য সংবাদ