বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

পবিত্র কাবায় পাঁচ বছরের শিশুরা নিষিদ্ধ

রিপোর্টারের নাম : / ২৭ জন দেখেছেন
আপডেট : July 16, 2022

সফলভাবে চলতি বছরের পবিত্র হজ সম্পন্ন করার পর সৌদি কর্তৃপক্ষ ওমরাহ সিজন ১৪৪৪-এর নিবন্ধন কার্যক্রম শুরু করেছে। আগামী ১৯ জুলাই থেকে তা শুরু হচ্ছে।

গণমাধ্যম দ্য ইসলামিক ইনফরমেশন-এর প্রতিবেদন অনুযায়ী, নতুন মৌসুমের জন্য ওমরাহ নিবন্ধন পুনরায় চালুর পর সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় নতুন বিধিনিষেধ জারি করেছে।

ওমরাহ পালনে ইচ্ছুক সবাইকে নিন্মোক্ত বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। হারামাইন শরীফ এক টুইট বার্তায় এসব বিধিনিষেধ প্রকাশ করেছে:

পাঁচ বছর বয়স না হলে শিশুরা ওমরাহ করতে পারবে না এবং পাঁচ বছরের কম বয়সী শিশুদের পবিত্র কাবা শরীফ প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দেয়া হবে না।

মন্ত্রণালয় ওমরাহ ভিসা দেয়া শুরু করেছে এবং ওমরাহ পালনে ইচ্ছুক মুসল্লিদের প্রথম দল আসবে ১লা মহরম।

এবারের ওমরাহ পালনে কোভিড-১৯ ভ্যাকসিন বা পিসিআর পরীক্ষার প্রয়োজন নেই।

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর চেম্বার বা রওজা মুবারক পরিদর্শন করতে চাইলে ‘ইতমারনা’ অ্যাপের মাধ্যমে আবেদন করার নির্দেশ দেয়া হয়েছে।

যাদের ট্যুরিস্ট ভিসা আছে তারা ১৯ তারিখের মধ্যে পারমিটের জন্য আবেদন করতে পারবেন।

ইসলামিক ইনফরমেশনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, হজ ও ওমরাহ মন্ত্রণালয় এখনো এই নিষেধাজ্ঞার কারণ নিশ্চিত করেনি। গণমাধ্যমটির পক্ষ থেকে সৌদি মন্ত্রণালয়ে যোগাযোগ করেও কোনো উত্তর মেলেনি।


অন্যান্য সংবাদ