মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

পদ্মা সেতু চালু হলেও শিমুলিয়া নৌবন্দর থাকবে : নৌপরিবহণ প্রতিমন্ত্রী

রিপোর্টারের নাম : / ৩৯ জন দেখেছেন
আপডেট : June 11, 2022

নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী বলেছেন, পদ্মা সেতু চালু হলেও শিমুলিয়া নৌবন্দর থাকবে। এ ফেরিগুলোর চাহিদা থাকবে। এ কারণে ফেরি চলাচল অব্যাহত থাকবে। বিশেষ করে, পণ্যবাহী ট্রাকচালকেরা নৌরুটটি ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন।

নৌ-প্রতিমন্ত্রী আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জে শিমুলিয়া ঘাট পরিদর্শনে এসে এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, এ বছর বহরে আরও ১২টি ফেরি যুক্ত হবে। এ কারণে ফেরি-সুবিধা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

পদ্মা সেতু চালু হলে শিমুলিয়া ঘাটের নৌযান শ্রমিকেরা বেকার হয়ে যাবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী পৃথিবীর দক্ষ লিডারদের মধ্যে একজন। শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। শেখ হাসিনা থাকবে দেশে, কেউ বেকার হবে না।’ এটি করোনাকালেও প্রমাণ হয়েছে বলে দাবি করেন প্রতিমন্ত্রী।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহল কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, বিআইডব্লিউটিএ’র পরিচালক (বন্দর পরিবহণ) কাজী ওয়াকিল নেওয়াজ, নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগের মো. শাহজাহান, অতিরিক্ত পরিচালক (আইসিটি) রকিবুল ইসলাম তালুকদার, শিমুলিয়া নদী বন্দরের কর্মকর্তা শাহাদাৎ হোসেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ করপোরেশন-বিআইডব্লিউটিসি’র এজিএম শফিকুল ইসলাম, এজিএম মেরিন আহমেদ আলী প্রমুখ।


অন্যান্য সংবাদ