মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

পদ্মা সেতুতে শুক্রবার রেকর্ড পরিমাণ টোল আদায়

রিপোর্টারের নাম : / ৩৩ জন দেখেছেন
আপডেট : July 2, 2022

পদ্মা সেতুতে শুক্রবার রেকর্ড পরিমাণ টোল আদায় হয়েছে। এদিন ৩ কোটি ১৬ লাখ টাকা টোল আদায় করা হয়েছে। গত সপ্তাহে চালুর পর এটাই টোল আদায়ের রেকর্ড। শুক্রবার পদ্মা সেতু দিয়ে ২৬ হাজার ৩৯৮টি যানবাহনও পারাপার করেছে।

শুক্রবার থেকে পদ্মা সেতুর দুই প্রান্তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কেও টোল আদায় শুরু হয়েছে। প্রথম দিনে ৬৯ লাখ ৮১ হাজার ৮৮০ টাকা টোল আদায় হয়েছে এই মহাসড়ক থেকে। আর যানবাহন পারাপার করেছে মোট ৪১ হাজার ৭১৪টি।

এরমধ্য ধলেশ্বরী সেতুর কাছের টোল প্লাজা দিয়ে ২৬ হাজার ৬৪টি যানবাহন পারাপার হয়েছে। এখান দিয়ে টোল আদায় হয়েছে ৪৫ লাখ ৭৭ হাজার ২৪০ টাকা। আর ভাঙা দিয়ে ১৫ হাজার ৬৫০টি যানবাহন পারাপার করেছে। আদায় করা হয়েছে ২৪ লাখ ৪ হাজার ৬৪০ টাকার টোল।

আর পদ্মা সেতুর মাওয়া প্রান্ত দিয়ে যানবাহন পারাপার হয়েছে ১৩ হাজার ৮০১টি। আদায় হয়েছে ১ কোটি ৬৫ লাখ ৪২ হাজার ১০০ টাকার টোল। জাজিরা দিয়ে যানবাহন পারাপার হয়েছে ১২ হাজার ৫৯৭টি। টোল আদায় করা হয়েছে ১ কোটি ৫১ লাখ ১১ হাজার ১০০ টাকা।

প্রসঙ্গত, ২৫ জুন উদ্বোধন করা হয় বহু প্রতীক্ষিত পদ্মা সেতু। এর পরদিন সকাল ৬টা থেকে সাধারণের জন্য খুলে দেয়া হয় এই সেতু। প্রথমদিন ৫১ হাজার ৩১৬টি যানবাহন চলাচল করে পদ্মা সেতুর ওপর দিয়ে। এদিন ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকার টোল আদায় করা হয়।


অন্যান্য সংবাদ