বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

পদ্মা সেতুতে রেললাইন স্থাপনের কাজ কাল শুরু

রিপোর্টারের নাম : / ৩১ জন দেখেছেন
আপডেট : August 19, 2022

আগামীকাল শনিবার (২০শে আগস্ট) থেকে পদ্মা সেতুতে রেল লাইন স্থাপনের কাজ শুরু হচ্ছে। কাজ চলবে রাতের বেলায়। ছয় মাস সময় লাগবে রেল লাইন বসাতে। সেতুর ওপর গাড়ী চলাচলের জন্য রেল লাইন বসাতে কোন সমস্যা হবেনা বলে জানায় পদ্মা সেতু রেল প্রকল্প সংশ্লিষ্টরা।

পদ্মা সেতু নির্মাণে যেমন নানা সংশয় ছিলো তেমনি পদ্মা সেতুতে রেললাইন স্থাপন নিয়ে তৈরি হয় নানা জটিলতা। কথা ছিলো সড়কের সাথে একই দিনে চলবে ট্রেন। কিন্তু মূল সেতুতে রেল লাইন বসাতে না পারায় সে পরিকল্পনা ভেস্তে যায়। গেল ২৫শে জুন উদ্বোধন হয় পদ্মা সেতু। শুরু হয় যান চলাচল।

সেতুর ওপরে গাড়ী চলাচল করলে রেললাইন বসাতে পারবে কিনা সে আশঙ্কা ছিলো। গেল ১৭ই জুলাই সেতু কর্তৃপক্ষ রেল কর্তৃপক্ষকে সেতুতে রেললাইন স্থাপনের অনুমতি দেয়। এরপর বিশেষজ্ঞরা নানা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয় রেল লাইন বসানোর। অবশেষ শনিবার (২০শে আগস্ট) শুরু হচ্ছে সেই কাজ। শুরু হবে জাজিরা প্রান্ত থেকে। স্থাপন হবে পাথরবিহীন ট্র্যাক।

তবে কাজ চলা অবস্থায় যান চলাচলে কিংবা ট্র্যাক বসাতে কম্পন অথবা অন্য কোন সমস্যা হবেনা বলছে কর্তৃপক্ষ। মূল সেতুর ৬ দশমিক ১৫ কিলোমিটার অংশে রেললাইন স্থাপনে সময় লাগবে ছয় মাস। উচ্চ তাপমাত্রার কনক্রিট এম সিক্সটি ব্যবহার করা হবে এ কাজে।

আগামী বছর জুনে পদ্মা সেতুতে ট্রেন চলাচলের লক্ষ্যে নিয়ে কাজ চলছে বলে জানান সংশ্লিষ্টরা।


অন্যান্য সংবাদ