সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

পদ্মা সেতুতে যান চলাচল শুরু ২০২২ সালের ৩০ জুন

নিজস্ব প্রতিবেদক / ৬৯ জন দেখেছেন
আপডেট : November 22, 2021

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, আগামী বছরের ৩০ জুনের মধ্যে পদ্মা সেতুতে যান চলাচলের জন্য খুলে দেয়া হতে পারে। ইতোমধ্যেই সেতুর ৮৭ ভাগ কাজ শেষ হয়েছে। ফলে আশা করছি আমার জুনেই পদ্মা সেতুতে ডান চলাচলের জন্য খুলে দিতে পারবো।

মন্ত্রিসভার বৈঠক শেষে সোমবার (২২ নভেম্বর) দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মন্ত্রণালয় ও বিভাগগুলোর ২০২০-২১ অর্থবছরের কার্যাবলী সম্পর্কিত বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী তিনি বলেন, ‘পদ্মা সেতুর ৮৭ ভাগ অগ্রগতি হয়েছে। আশা করছি ৩০ জুন বা তার আশপাশের সময়ে যান চলাচলের জন্য ওপেন করে দেওয়া হবে।’

তিনি বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫৩ হাজার ৩৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের বসবাসের জন্য গৃহ নির্মাণ করা হয়েছে।’

মন্ত্রিসভার বৈঠকে একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন করা হয়েছে বলেও জানান তিনি। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটা একটা স্পেশাল ভাষণ।’

‘স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে তিনি এ ভাষণ দেবেন। সেটা আজ মন্ত্রিসভায় অনুমোদন করে দেওয়া হয়েছে। আগামী ২৪ তারিখে এ ভাষণ হবে।’


অন্যান্য সংবাদ