মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

পদ্মা সেতুতে যান চলাচলের তারিখ ঘোষণা

রিপোর্টারের নাম : / ৪০ জন দেখেছেন
আপডেট : June 12, 2022

২৫ জুন উদ্বোধনের পর ২৬ জুন সকাল ৬টা থেকে পদ্মা সেতুতে যানবাহন চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার (১২ জুন) পদ্মা সেতুর সার্ভিস এরিয়া ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

তিনি বলেন, ইয়েস, উই ক্যান, ইয়েস উই ক্যান। আমরাও পারি- সেটা প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন। পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে আগামী ২৫ জুন সকাল ১০টায়।

মন্ত্রী বলেন, এখানে আমাদের কারো কৃতিত্ব নেই। কৃতিত্ব শুধুমাত্র শেখ হাসিনার। আমরা তার আদেশ পালন করেছি, দেখাশোনা করেছি নিষ্ঠার সঙ্গে। কিন্তু সেতু নির্মাণের সম্পূর্ণ কৃতিত্ব একজনের, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা এ সেতু নির্মাণ করেছেন এবং বিশ্বকে জানিয়ে দিয়েছেন, যারা আমাদের দুর্নীতি, চুরির অপবাদ দিয়েছিলো, পদ্মা সেতু নির্মাণ করে তাদেরকে শেখ হাসিনা বুঝিয়ে দিয়েছেন, আমরা বীরের জাতি, দুর্নীতি করি না। এই সেতু আমাদের গর্বের সেতু।

ওবায়দুল কাদের আরও বলেন, পদ্মা সেতু এখন স্বপ্ন নয়, এটি দৃশ্যমান বাস্তবতা। এটি আমাদের সামর্থ্য ও সক্ষমতার সেতু। একদিকে সম্মান ও আরেকদিকে মর্যাদার প্রতীক।

পদ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি বলে এসময় দাবি করেন সেতুমন্ত্রী। তিনি বলেন, যত সমালোচনা হয়েছে আমাদের মনোবল আরও দৃঢ় হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে। বিশ্বব্যাংক ভুল স্বীকার করেছে।


অন্যান্য সংবাদ