সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

নয় মাসে টিকা পেয়েছেন ৭ কোটি মানুষ

নিজস্ব প্রতিবেদক / ৭৩ জন দেখেছেন
আপডেট : October 29, 2021

চলতি বছরের নয় মাসে দেশে প্রায় ৭ কোটি মানুষকে করোনা ভাইরাসের টিকা দেওয়া সম্ভব হয়েছে। এর মধ্যে ৭১ শতাংশই চীনের সিনোফার্মের টিকা।
গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়। সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে আমদানি করা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন করেন। গতকাল বৃহস্পতিবার (২৮ অক্টোবর) পর্যন্ত দেশে প্রায় ৭ কোটি মানুষকে টিকাদান করা হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে।

শুরুতে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাদান করা হলেও পরবর্তীতে তা বদলে যায়। ভারত হঠাৎ করে টিকা রপ্তানি বন্ধ করে দিলে দেশেও বন্ধ হয়ে যায় টিকাদান। এরপর টিকা সংগ্রহে নানামুখী উদ্যোগ ও কূটনৈতিক প্রচেষ্টায় দেশে আসে ফাইজার, সিনোফার্ম এবং মর্ডানার টিকা। পরবর্তীতে আবার ভারতের সিরাম থেকেও টিকা আসে।

স্বাস্থ্য অধিদপ্তররের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্যানুসারে, ২৭ জানুয়ারি থেকে ২৮ অক্টোবর পর্যন্ত নয় মাসে মোট টিকা দেওয়া হয়েছে ৬ কোটি ৮২ লাখ ৯২ হাজার ৯২৭ ডোজ।

তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ১৫ লাখ ১৬ হাজার ৪৭২ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ কোটি ৬৭ লাখ ৭৬ হাজার ৪৫৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তররের পরিসংখ্যান অনুযায়ী, এর মাঝে ৭১ শতাংশ সিনোফার্মের, ফাইজারের ১ দশমিক ০৭ শতাংশ, অ্যাস্ট্রাজেনেকার ২০ দশমিক ৩৭ শতাংশ এবং মডার্নার ৭ দশমিক ৬৪ শতাংশ।

গত নয় মাসে অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ ৮৪ লাখ ৪১ হাজার ১১৯ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৪ লাখ ৭১ হাজার ৪২২ জন। ফাইজারের প্রথম ডোজ নিয়েছেন ৬ লাখ ১৩ হাজার ২৭৮ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ২১ হাজার ৫৮১ জন। সিনোফার্মের টিকার প্রথম ডোজ ২ কোটি ৯৭ লাখ ৬৩ হাজার ৮৮৩ জন ও দ্বিতীয় ডোজ ১ কোটি ৮৬ লাখ ৬৩ হাজার ৯৬৭ জন এবং মর্ডানার প্রথম ডোজ ২৬ লাখ ৯৮ হাজার ১৯২ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৫ লাখ ১৯ হাজার ৪৮৫ জন।

এদিকে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) গণটিকাদান কর্মসূচির দ্বিতীয় ডোজ দেওয়ার দিনে রাজধানীসহ সারাদেশে (গণ ও নিয়মিত মিলিয়ে) টিকা নিয়েছেন ৫৬ লাখ ৯১ হাজার ৮২৮ জন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ২ লাখ ৪৭ হাজার ২৬২ জন ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৫৪ লাখ ৪৪ হাজার ১৬৬ জন।

 


অন্যান্য সংবাদ