মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নোয়াখালীতে ডাস্টবিনে মিললো নবজাতক

রিপোর্টারের নাম : / ১৯ জন দেখেছেন
আপডেট : April 5, 2023

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে ডাস্টবিন থেকে এক ফুটফুটে নবজাতক ছেলেকে জীবিত উদ্ধার করেছে এলাকাবাসী।

বুধবার (৫ এপ্রিল) দুপুরে সুধারাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, ডাস্টবিন থেকে পাওয়া নবজাতক ছেলে শিশুটি সুস্থ আছে।

এর আগে সকালে নোয়াখালী পৌরসভার ১ নং ওয়ার্ডের ডাস্টবিন থেকে দিনমজুর সুবল হোসেন কান্নার আওয়াজ শুনতে পেয়ে নবজাতকটিকে উদ্ধার করেন। এরপর শিশুটিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আলমগীর হোসেন বলেন, দিনমজুর সুবল নবজাতকটিকে দেখতে পেয়ে আমাকে জানায়। ছেলে শিশুটির বয়স এক বা দুদিন হবে। অনেক ফুটফুটে চেহারা। আমাদের এলাকার অনেকেই দত্তক নিতে চাচ্ছে। শিশুটির শারীরিক সুস্থতার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।

এ বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বলেন, নবজাতকটি শিশু ওয়ার্ডে আছে। বর্তমানে সে সুস্থ আছে।

ওসি বলেন, ডাস্টবিন থেকে উদ্ধার হওয়া নবজাতকটি হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমি হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। শিশুটি সুস্থ আছে বলে তারা জানিয়েছে। তবে কে বা কারা সুযোগ বুঝে শিশুটি ডাস্টবিনে ফেলে রেখে গেছে সে বিষয়ে তদন্ত চলছে।


অন্যান্য সংবাদ