সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

নেত্রকোনায় নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত

রিপোর্টারের নাম : / ৪৩ জন দেখেছেন
আপডেট : June 17, 2022

নেত্রকোনায় নদ-নদীর পানি বেড়ে গিয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গত কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে কোনো কোনো নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। ফলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় পরিমাপক মোবারক হোসেন জানান, বৃহস্পতিবার (১৬ জুন) রাত ৮টা পর্যন্ত জেলার কলমাকান্দা উপজেলার প্রধান নদী উব্দাখালীর পানি বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তিনি বলেন, ‘টানা বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে বন্যার আশঙ্কা রয়েছে।’

জেলার ১০ উপজেলার নিচু এলাকা প্লাবিত হওয়ায় দুর্ভোগে পড়েছেন ওইসব এলাকার সাধারণ মানুষ। জেলার দুর্গাপুর উপজেলার প্রধান নদী সোমেশ্বরীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে নদীভাঙনের কবলে পড়েছে নদী তীরবর্তী ফারংপাড়া গ্রামসহ বেশ কয়েকটি গ্রামের মানুষ। খালিয়াজুরী উপজেলার ধনু নদের পানি বৃদ্ধির পেয়েছে। যে কারণে তীরবর্তী কৃষ্ণপুর এলাকার সড়ক ভাঙনের কবলে পড়েছে।

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসেম জানান, যে কোনো দুর্যোগে প্রশাসন সব সময় সাধারণ মানুষের পাশে আছে এবং থাকবে।


অন্যান্য সংবাদ