মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

নিয়ম রক্ষার ম্যাচ : পাকিস্তানের বিপক্ষে একটা জয়ের আশায় ক্রিকেট প্রেমিরা

ক্রীড়া প্রতিবেদক / ৫৮ জন দেখেছেন
আপডেট : November 22, 2021

ইতোমধ্যেই ২-০তে পাকিস্তান সিরিজ নিশ্চিত করেছে। আজ শেষ টি-টোয়েন্টি। সিরিজ জেতার আর সম্ভাবনা নেই। এটা নিয়ম রক্ষার ম্যাচ। তবে আজকের ম্যাচটা জিততে পারলে ঘুরে দাঁড়ানোর একটা সম্ভাবনা তৈরি হবে আগামী খেলাগুলোতে। হয়তো সেই চেষ্টাটাই করবে টাইগাররা।

ব্যাটিং-বোলিংয়ে একাধিক পরিবর্তন নিয়ে আজ পাকিস্তানকে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আতিথেয়তা দেবে বাংলাদেশ। শরীরের ডানপাশের চোটের কারণে মোস্তাফিজুর রহমানের খেলা হচ্ছে না নিশ্চিত। তার জায়গায় দলে ডাক পাওয়া কামরুল ইসলাম রাব্বীকে নেওয়া হবে। স্কোয়াডে আরেক পেসার শহীদুল ইসলামকেও একাদশে রাখা হবে। টানা খেলার মধ্যে থাকা তাসকিন আহমেদ বিশ্রামে থাকবেন।

সামনেই টেস্ট ম্যাচ। এজন্য তাকে পুরোপুরি বিশ্রাম দিতে চায় টিম ম্যানেজমেন্ট। সে কারণে তাসকিনের জায়গায় শহীদুলকে প্রথমবার সুযোগ দিতে চায় দল। এছাড়া ওপেনিংয়ে একটি পরিবর্তন আসতে যাচ্ছে। রাব্বির সঙ্গে দলে ডাক পাওয়া পারভেজ হোসেন ইমনের অভিষেক হচ্ছে। বাদ পড়তে যাচ্ছেন দুই ম্যাচে মাত্র ১ রান করা সাইফ হাসান।

ব্যাটসম্যান ইয়াসির আলী রাব্বির কথাও বিবেচনা করছে দল। সেক্ষেত্রে আমিনুল ইসলাম বিপ্লবকে জায়গা হারাতে হতে পারে। দুই টি-টোয়েন্টিতেই ব্যাটিং নিয়ে ভুগেছে দল। এজন্য বাড়তি একজন ব্যাটসম্যানকে নিয়ে মাঠে নামার পরিকল্পনা হচ্ছে। সেক্ষেত্রে তিন পেসারের সঙ্গে মেহেদী ও মাহমুদউল্লাহর হাত ঘোরাতে হবে।

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ বেশ খারাপ সময় কাটাচ্ছে। বিশ্বকাপে সুপার টুয়েলভে বাংলাদেশ জেতেনি একটি ম্যাচও। পাঁচ ম্যাচের পাঁচটিতেই হার। পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টি হারে সব মিলিয়ে সাত ম্যাচে জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। বলার অপেক্ষা রাখে না, প্রতিপক্ষের দাপটে স্রেফ এলোমেলো হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শেষ ম্যাচে হারলে হোয়াইটওয়াশ হবে মাহমুদউল্লাহরা। ছন্দহীন বাংলাদেশের জন্য হোয়াইটওয়াশ এড়ানো কঠিন। তবে ক্রিকেটে অসম্ভব বলতে কিছুই নেই। তাই তো বাংলার ক্রিকেট প্রেমীরা আজও মাঠে থাকবেন অন্তত একটি জয়ের আশায়………..


অন্যান্য সংবাদ