রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

নির্বাচনে কারা জিতবে তা নিয়ে মাথাব্যথা নেই যুক্তরাষ্ট্রের: পিটার হাস

রিপোর্টারের নাম : / ৩০ জন দেখেছেন
আপডেট : June 8, 2022

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কে জিতবে তা নিয়ে মাথাব্যথা নেই যুক্তরাষ্ট্রের বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। বুধবার (৮ জুন) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পিটার ডি হাস জানান, যুক্তরাষ্ট্রের প্রত্যাশা সব দলের সমঝোতায় বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে৷ সেই ভোটে কারা জিতবে তা নিয়ে মাথাব্যথা নেই মার্কিন প্রশাসনের।

তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়ায় ইসি খুবই গুরুত্বপূর্ণ। তবে অবাধ ভোট আয়োজনে সরকার, রাজনৈতিক দল, গণমাধ্যম ও জনগণেরও যথেষ্ট ভূমিকা রয়েছে।

নির্বাচন নিয়ে আপনাদের কোনও পরামর্শ ছিল কিনা? এ প্রশ্নের জবাবে পিটার হাস বলেন, না; এতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই। এটি পুরো বাংলাদেশের বিষয়। এ নিয়ে আমাদের মাথাব্যথার কিছু নেই।

ইসির সঙ্গে সাক্ষাত নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এখানে এসেছি তিন মাস হলো। এর আগে দুই-তিন স্থানে দেখা করেছি। এরই অংশ হিসেবে সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনারদের সঙ্গে দেখা করলাম।

মার্কিন রাষ্ট্রদূত পুনরুল্লেখ করেন, সর্বোপরি যুক্তরাষ্ট্র এমন নির্বাচন চায়, যাতে বাংলাদেশের জনগণ নিজেদের নেতা নির্বাচন করতে পারেন।


অন্যান্য সংবাদ