বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

নানা-নানী হলেন বিল-মেলিন্ডা গেটস

রিপোর্টারের নাম : / ৩৭ জন দেখেছেন
আপডেট : April 8, 2023

সম্প্রতি নানা-নানী হয়েছেনবিশ্বের সাবেক শীর্ষ ধনী ও সফটওয়্যার প্রস্তুতকারী কোম্পানি মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ও তার সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস।

সাবেক এ দম্পতির জেষ্ঠ্য সন্তান জেনিফার গেটস কন্যা সন্তানের মা হয়েছেন, সেই সুবাদেই নানা-নানী হয়েছেন মেলিন্ডা-বিল। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পৃথক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস।

বিল গেটসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘কবে তুমি বড় হয়ে এই বিশ্বকে দেখার জন্য বেরিয়ে পড়বে— আমি সেই দিনটি দেখার জন্য অধীর হয়ে আছি।’

নাতনিকে কোলে নিয়ে ছবি তুলেছেন মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসও। সেই ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘এক সময় জেনিকে কোলে নিয়ে এভাবে ছবির জন্য পোজ দিয়েছিলাম। আমার সেই ছোট্ট মেয়েটি এখন নিজেই মা এবং আমি তার সন্তানকে কোলে নিয়ে আজ ছবি তুলছি। এর চেয়ে অসাধারণ আর কিছু হতে পারে না। জেনিফার এবং তার স্বামী নাসার— উভয়ের জন্যই আমার শুভকামনা।’

প্রসঙ্গত, আশির দশকের শেষের দিকে বিল গেটসের মাইক্রোসফট কোম্পানিতে যোগ দেন মেলিন্ডা। সেই সূত্রেই দু’জনের পরিচয় হয়। পরে ১৯৯৪ সালে তারা বিয়ে করেন। দীর্ঘ ২৭ বছরের বৈবাহিক জীবনে তাদের সংসারে জন্ম হয় তিন সন্তানের। জেনিফার গেটস তাদের বড় সন্তান।


অন্যান্য সংবাদ