রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

নরসিংদী রেলস্টেশনে তরুণী হেনস্তার মূল হোতা গ্রেপ্তার

রিপোর্টারের নাম : / ৪৬ জন দেখেছেন
আপডেট : May 30, 2022
নরসিংদী রেলস্টেশনে তরুণী হেনস্তার মূল হোতা শিলা আক্তার গ্রেপ্তার

নরসিংদীর রেলস্টেশনে তরুণী হেনস্তার মূল হোতা শিলা আক্তারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। সোমবার (৩০ মে) বেলা ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানি ক্যাম্প কমান্ডার ফ্লাইট লে. তৌহিদুল মুবিন খান।

গত ১৮ মে ঢাকা থেকে দুই যুবক ও এক তরুণী নরসিংদীতে বেড়াতে আসেন। ট্রেন থেকে নেমে তারা স্টেশনে অবস্থান করছিলেন। এ সময় এক মহিলা তাদের পোশাক দেখে বাজে ও নোংরা মন্তব্য করেন।

একপর্যায়ে স্টেশনের স্থানীয় বখাটেসহ ওই মহিলা তদের মারধর শুরু করেন এবং মেয়েটির পোশাক ধরে টানাটানি করেন। পরে তারা নিরুপায় হয়ে স্টেশন মাস্টারের রুমে আশ্রয় নেন। তরুণী লাঞ্ছিতের ভিডিওটি ভাইরাল হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় ওঠে।

ঘটনাটি জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে টনক নড়ে সংশ্লিষ্টদের। এতে প্রশাসনের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা হলে ঘটনার দুই দিন পর শুক্রবার রাতে নরসিংদী শহরের ইউএমসি জুট মিলের সামনে থেকে ইসমাইল মিয়া নামে এক যুবককে আটক করে পুলিশ। পরে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহনাজ সিদ্দিকীর আদালতে সোপর্দ করা হয়। ওই রাতেই নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ও ৩০ ধারায় ভৈরব রেলওয়ে থানায় মামলা করেন। মামলার এজাহারে এক নারীসহ দু’জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও এক নারী ও ১০ পুরুষকে আসামি করা হয়েছে।

ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ ও মুঠোফোনে ধারণ করা ভিডিওতে অবস্থান নিশ্চিত হওয়ার পর তাদের আসামি করা হয়।


অন্যান্য সংবাদ