মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নরসিংদীতে নির্বাচনী সহিংসতায় প্রাণ গেল তিনজনের

নরসিংদী প্রতিনিধি / ৫৯ জন দেখেছেন
আপডেট : November 4, 2021

আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নরসিংদীতে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৪ নভেম্বর) সকালে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নেকজানপুর গ্রামে ঘটনাটি ঘটে। সংঘর্ষের ঘটনায় কমপক্ষে আরও ৮ জন গুরুতর আহত হন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান নিহত হওয়ার বিষয়টি  নিশ্চিত করেন । তিনি জানান, তিনজনের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা যায়, আগামী ১১ নভেম্বর ইউপি নির্বাচনে আলোকবালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফুটবল প্রতীকের রিপন মোল্লা ও মোরগ প্রতীকের আবু খায়ের।

এরমধ্যে সকালে রিপনের সমর্থকরা লাঠিসোটা ও অস্ত্রশস্ত্র নিয়ে আবু খায়েরের সমর্থকদের বাড়িঘরে হামলা করে। এ সময় অন্তত ১১ জন গুরুতর আহত হয় এবং গুলিবিদ্ধ অবস্থায় নরসিংদী সদর হাসপালে নিয়ে আসার পথে তিনজন নিহত হন।

আলোকবালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মতিন বলেন, আমি এবার নির্বাচন করছি না। আবু খায়ের এবং রিপন মোল্লা এই দুইজনই প্রতিদ্বন্দ্বিতা করছেন এই ওয়ার্ডে। আজ সকালে দলবল নিয়ে রিপনের সমর্থকরা হামলা করে মোরগ প্রতীকের আবু খায়েরের সমর্থকদের ওপর।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান জানান, তিনজনের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আরও ৮ জন গুরুতর আহত হন।

 


অন্যান্য সংবাদ