রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

নরসিংদীতে কাভার্ডভ্যান চাপায় ৪ পথচারী নিহত

নরসিংদী সংবাদদাতা / ৩২ জন দেখেছেন
আপডেট : June 30, 2022

নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকায় নিয়ন্ত্রণহীন কাভার্ডভ্যানের চাপায় ৪ পথচারী নিহত হয়েছে। আহত হয়েছে আরো পাঁচজন। আজ বৃহস্পতিবার (৩০শে জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো রায়পুরার মিঠাবনহাটি এলাকার সেন্টু মিয়ার ছেলে রিপন মিয়া (৩০), একই উপজেলার মির্জাপুর এলাকার মোহর আলীর ছেলে ফারুক (৫০) এবং নিলকুটি এলাকার সাইদ মিয়ার ছেলে মাছাকিন (৩০)।

ভৈরব হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান সিলেটে যাচ্ছিল। এ সময় কাভার্ডভ্যানটি ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ বাজার মেশিনঘর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে মাহমুদাবাদ বাজারে ঢুকে পড়ে।

এসময় বেশ কিছু দোকান ও ইজিবাইককে চাপা দেয়। এতে বাজারে থাকা দুই পথচারী ঘটনাস্থলেই নিহত হয়। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় আরো এক পথচারীর। নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।


অন্যান্য সংবাদ