রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

নবীনগর নাগরিক কমিটি”র সাধারণ সভা অনুষ্ঠিত

সাবিনা ইয়াছমিন পুতুল, নবীনগর উপজেলা প্রতিনিধি / ৩৫ জন দেখেছেন
আপডেট : September 17, 2022

 

“নবীনগর নাগরিক কমিটি”র সাধারণ সভা অনুষ্ঠিত।

‘নাগরিক অধিকার সুরক্ষিত হউক’ অঙ্গীকারে আহবায়ক কমিটির সদস্যদের উপস্থিতিতে নাগরিক কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার ( ১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মহিলা কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

নাগরিক কমিটির আহবায়ক বিশিষ্ট সমাজসেবক এমদাদুল হক সরকারের সভাপতিত্বে,নবীনগর প্রেসক্লাবের সাবেক সফল সভাপতি মাহাবুব আলম লিটনের সঞ্চালনায় সভায় বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন আহবায়ক কমিটি অন্যতম সদস্য, নবীনগর উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জনাব সফিকুর রহমান, কুমিল্লা জেলা মহিলা যুব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মরহুম এডঃ আহাম্মদ আলী সাহেবের সুযোগ্য কন্যা জনাবা আইরিন আহাম্মেদ,বিশিষ্ট সমাজসেবক ও প্রথম শ্রেণির ঠিকাদার জনাব মাসুদুল ইসলাম বাবু,সমাজসেবক ও যুবনেতা শাহীন রেজা টিটু, বিশিষ্ট সাংবাদিক ও কবি এম,এইচ শান্তি, শ্রমিক নেতা হুমায়ুন কবির, সাংবাদিক তরিকুল ইসলাম তরুন নবীনগর পৌর আওয়ামী লীগ নেতা নুরে আলম,লেখক এম,এস, কে মাহবুব,স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন উদ্দিন।

আরও উপস্থিত ছিলেন সমাজসেবক শাহ আলম, শাকিল সিকদার, সমাজসেবক শরিফুল ইসলাম পলাশ,আবুল হাসান বিলাস,মিজানুর রহমান,শিক্ষক জসিম উদ্দিন,সুমন বাসার, সাংবাদিক সফিকুল ইসলাম বাদল,সাংবাদিক কামরুল হক শিকদার,সাংবাদিক পিয়াল হাসান রিয়াজ, সাংবাদিক সেলিম রেজা,সাংবাদিক আতাউর রহমান কাজল, সাংবাদিক সৈকত শাহরিয়ার লেলিন,সাংবাদিক ইফতেখার খান মামুন,রুহুল আমিন,মোঃ রিপন প্রমুখ।

সভায় আহবায়ক কমিটি তাদের উপর অর্পিত সংগঠনের জন্য গঠনতন্ত্র প্রনয়নের কাজ সম্পন্ন করে অনুমোদনের জন্য উপস্থাপন এবং অনুমোদন করা হয় এবং খুব শীঘ্রই পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানানো হয়।

সভার সভাপতি এমদাদুল হক সরকার তার সমাপনী বক্তব্যসহ অধিকাংশ বক্তারা -মুক্তিযোদ্ধের চেতনায় নাগরিক অধিকার সুরক্ষায় আত্মমানবতার সেবায় সামাজিক উন্নয়নে এ সংগঠন বিশেষ অবদান রাখবেন এই আশাবাদ বক্ত্য করেন এবং সকলের সহযোগীতা কামনা করেন।


অন্যান্য সংবাদ