রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

নবীনগরে তুচ্ছ ঘটনায় বৈঠার আঘাতে বৃদ্ধ নিহত

সাবিনা ইয়াছমিন পুতুল, নবীনগর উপজেলা প্রতিনিধি / ৩৩ জন দেখেছেন
আপডেট : August 27, 2022

নবীনগরে বৈঠার আঘাতে বৃদ্ধ নিহত,
আটক –৩

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পেয়ারা পাড়া নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে বৈঠার আঘাতে আসাদ খান (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২৭/৮)সকালে উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামে। নিহত বৃদ্ধ আসাদ খান ওই এলাকার মৃত ইদন খানের ছেলে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরন করেন। এসময় থানা পুলিশ ৩ জনকে আটক করে।
জানা যায়, উপজেলার জালশুকা গ্রামে আসাদ খানের বাড়িতে পার্শ্ববর্তী বাড়ির নুর জামালের ছেলে শাহীন পেয়ারা গাছ থেকে পেয়ারা পাড়েন। এই নিয়ে আসাদ খানের নাতি সাইফুলের সাথে বাকবিতন্ডায় উভয় পক্ষের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। এক পর্যায়ে শাহীন তার ঘর থেকে নৌকার বৈঠা এনে আাসাদ খানের মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন। আহতাবস্থায় স্থানীয়রা আসাদ খানকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রশিদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরন করা হয়েছে। এই ঘটনায় ৩ জনকে আটক করা হয়। মামলার প্রস্তুতি চলছে।
###


অন্যান্য সংবাদ