বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

নতুন ভাড়া বৃদ্ধি, কোন পরিবহনের কত ভাড়া

রিপোর্টারের নাম : / ৩৭ জন দেখেছেন
আপডেট : August 7, 2022

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে এবার বাড়ল পরিবহন ভাড়াও। দূরপাল্লার যানবাহনে প্রতি কিলোমিটারে ৪০ পয়সা বাড়িয়ে ২ টাকা ২০ পয়সা এবং মহানগরে ৩৫ পয়সা বাড়িয়ে ২ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। রোববার (৭ আগস্ট) থেকে নতুন এই ভাড়া কার্যকর হবে।

এছাড়া বাসে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা। শতাংশের হিসাবে দূরপাল্লার ভাড়া বেড়েছে ২২ শতাংশ। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ভাড়া বেড়েছে ১৬ দশমিক ২৭ শতাংশ। ডিটিসিএর আওতাভুক্ত জেলাগুলোর ভাড়া বেড়েছে ১৭ শতাংশ।

শনিবার (৬ আগস্ট) রাতে পরিবহন মালিক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বিআরটিএ’র বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছিল, দূরপাল্লার বাসে (৫২ আসনের) প্রতি কিলোমিটারে যাত্রীপ্রতি ভাড়া ১ টাকা ৮০ পয়সা। ডিজেলের দাম লিটারপ্রতি ৩৪ টাকা বাড়ায় প্রতি কিলোমিটারে ২৯ পয়সা বেড়ে এই ভাড়া হবে প্রায় ২ টাকা। প্রতি কিলোমিটারে ভাড়া বাড়বে ১৬ দশমিক ২২ শতাংশ। সিটি এলাকায় (৫২ আসনের) বাসে প্রতি কিলোমিটারের যাত্রীপ্রতি ভাড়া ২ টাকা ১৫ পয়সা। প্রতি কিলোমিটারে ২৮ পয়সা বেড়ে এই ভাড়া হবে প্রায় ২ টাকা ৪৩ পয়সা। প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ছে ১৩ দশমিক ১৬ শতাংশ।

এ ছাড়া, লঞ্চে বর্তমানে প্রতি কিলোমিটারে যাত্রীপ্রতি ভাড়া ২ টাকা ১৯ পয়সা। প্রতি কিলোমিটারে ৪২ পয়সা বেড়ে এই ভাড়া হবে ২ টাকা ৬২ পয়সা। সে হিসাবে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়বে ১৯ দশমিক ১৮ শতাংশ।

শুক্রবার (৫ আগস্ট) ডিজেলের দাম প্রতি লিটারে ৩৪ টাকা, অকটেনের দাম প্রতি লিটারে ৪৬ টাকা এবং পেট্রলের দাম লিটারে ৪৪ টাকা বাড়ায় সরকার। বর্ধিত দাম অনুযায়ী, ১ লিটার ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা, ১ লিটার অকটেন ১৩৫ টাকা এবং প্রতি লিটার পেট্রলের দাম ১৩০ টাকা।


অন্যান্য সংবাদ