রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

নতুন বাজেটে কৃষিতে বাড়বে ভর্তুকি

রিপোর্টারের নাম : / ২৭ জন দেখেছেন
আপডেট : June 7, 2022

কৃষকের স্বার্থ সুরক্ষা ও খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নতুন বাজেটে ভর্তুকি বাড়বে। কৃষিমন্ত্রী জানিয়েছেন, সার, বীজসহ কৃষি উপকরণের দাম বাড়ানো হবে না। কৃষি খাতের পাশাপাশি পোল্ট্রি ও মৎস্য খামারে করের পরিমাণ কমানো ও সহজ শর্তে ঋণ দেয়ার দাবী জানিয়েছেন ব্যবসায়িরা।

করোনা অতিমারির পর রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী দাম বাড়ছে কৃষি উপকরণের। বিশ্ববাজারে সারের দাম প্রায় ৫৮ শতাংশ বেড়েছে। তবে আগামী ২০২২-২০২৩ অর্থবছরে বাজেটে কৃষি খাতের জন্য স্বস্তির খবর থাকবে বলে জানান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। সার, বীজে ভর্তুকিসহ কৃষকের স্বার্থসুরক্ষা ও খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজেটে ভর্তুকির পরিমাণ বাড়বে।

এছাড়া দেশের পোল্ট্রি ও মৎস্য খামারে একক ও নতুন কর ব্যবস্থাপনা চালু করার পরিকল্পনা করছে সরকার। এতে এই দুই খাতে বাড়বে করের হার। বার্ষিক ১০ লাখ টাকার বেশি আয়ের ওপর ৫ শতাংশ আর ২০ লাখ টাকার বেশি আয়ের ওপর ১০ শতাংশ কর আরোপের প্রস্তাব থাকতে পারে আসছে বাজেটে।

বিশ্বব্যাপী খাদ্যপণ্যের চড়া বাজারে নতুন এই কর ব্যবস্থাপনা দেশের বাজারে সংশ্লিষ্ট পণ্যের দাম আরও বাড়তে পারে বলে আশংকা করছেন ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি শামসুল আরেফিন খালেদ রঞ্জন ও সিনিয়র সহসভাপতি মো. আহসানুজ্জামান।

বাজেটে কৃষি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার খাত হিসেবে রাখা এবং পোল্ট্রি খাতে ভর্তুকি দেয়ার পরামর্শ দেন কৃষি অর্থনীতিবিদ এ এম এম সালেহ। কৃষিখাতে চলতি অর্থবছরে সরকার সাড়ে ৯ হাজার কোটি টাকা ভর্তুকি হিসেবে বরাদ্দ দিয়েছিলো।


অন্যান্য সংবাদ