রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ধাপে ধাপে শিথিল হবে বিধিনিষেধ : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৭৮ জন দেখেছেন
আপডেট : August 8, 2021

মানুষের মাস্ক পরা বাধ্যতামূলক করে ধাপে ধাপে বিধি-নিষেধ শিথিল করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

রোববার (০৮ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, কতটুকু কীভাবে শিথিল করা হবে, সেসব বিষয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিলেই জানাতে পারবো। সোমবার (৯ আগস্ট) সকালের মধ্যে হয়তো এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে।

প্রতিমন্ত্রী বলেন, আমরা মাস্ক পরার ওপর জোর দিয়েছি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আগামী দিনে সবাইকে মাস্কও পরতে হবে, কাজও করতে হবে। একমাত্র মাস্ক পরলে করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।


অন্যান্য সংবাদ