রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ধর্মকে বাদ দিয়ে নৈতিকতা শেখা সম্ভব না: শিক্ষামন্ত্রী

রিপোর্টারের নাম : / ৩৬ জন দেখেছেন
আপডেট : July 18, 2022

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন, পরিমার্জন কিংবা সংস্কার নয়, শিক্ষায় রূপান্তর করা হবে। নতুন কারিকুলামের পাইলটিং কাজ চলছে দেশে। শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম তুলে দেওয়ায় কথা বলে একটি চিহ্নিত চক্র ধর্মকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে ধর্মের ক্ষতি করছে। ধর্মকে বাদ দিয়ে নীতি নৈতিকতা শেখা সম্ভব না।

সোমবার (১৮ জুলাই) সকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, সিলেট অঞ্চল আয়োজিত সিলেট সার্কিট হাউসে জেলার শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকতা ভীষণ কঠিন কাজ। তারা যাতে হয়রানির শিকার হতে না হয়, তাই সকলকে সচেতন হতে হবে। ধর্মের ধোঁয়া তুলে অপপ্রচার চালিয়ে শিক্ষক হয়রানির ঘটনা ঘটেছে, যা দুঃখজনক।

শিক্ষামন্ত্রী আরো বলেন, ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান তালিকা করা। সংস্কার দ্রুত করা হবে। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার এসএসসি পরীক্ষার্থীদের আগামী ২৪ তারিখের মধ্যে বইপত্র পৌঁছে দেওয়া হবে।

তিনি বলেন, করোনার ক্ষতি যেভাবে কাটানো হয়েছে, সেভাবে বন্যার ক্ষতি কাটানোর চেষ্টা হবে।

এ সময় সিলেটের শিক্ষা বিভাগের কর্মকর্তা, জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


অন্যান্য সংবাদ