রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

দৌলতদিয়া ঘাটে আজও যাত্রীর চাপ

নিজস্ব প্রতিবেদক / ৮১ জন দেখেছেন
আপডেট : July 26, 2021

মহামারি করোনা সংক্রমণ রোধে সারাদেশে কঠোর লকডাউন চলছে। ঈদের পর লকডাউন শুরু হওয়ায় গ্রামের বাড়ি থেকে রাজধানীতে ফিরতে পারেন নি বেশির ভাগ মানুস। ফলে চলমান লকডাউনরে মধ্যেই বিভিন্ন উপায়ে নিজ কর্মস্থলে ফেরার চেষ্টা করছেন অনেকেই।

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে আজ সোমবার সকাল থেকেই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা যাত্রীদের ভিড় দেখা গেছে। কঠোর লকডাউনের চতুর্থ দিনে গণপরিবহন বন্ধ থাকায় ঈদ শেষে কর্মস্থলে ফেরা এসব যাত্রীর জন্য কঠিন হয়ে পড়েছে।

কোনো যাত্রীবাহী যানবাহন না থাকলেও পণ্যবাহী গাড়ি দুই কিলোমিটার পর্যন্ত অপেক্ষা করতে দেখা গেছে। আছে উল্লেখযোগ্য পরিমাণ প্রাইভেট কার।

গোপালগঞ্জ থেকে আসা ফরিদ হোসেন জানান, তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তার অফিস খোলা। চাকরির কারণে তাকে যেতেই হবে। কঠোর লকডাউনের মধ্যে ঢাকায় যাওয়া খুবই কষ্টকর, তবু যেতে হচ্ছে। কয়েকগুণ ভাড়া বেশি দিয়ে তাকে ঘাট পর্যন্ত আসতে হয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ম্যানেজার জানান, গতকাল অর্থাৎ লকডাউনের তৃতীয় দিনে মোট দুই হাজার ২১৮টি গাড়ি পার হয়েছে। এরমধ্যে ট্রাক ৮৮৬টি, প্রাইভেট কার এক হাজার ৩৫৫টি।

তবে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই সংক্রমণ ঝুঁকি নিয়েই রাজধানীতে ফিরছে এসব পরিবহন ও যাত্রীরা।


অন্যান্য সংবাদ