বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

‘দেশ পরিচালনায়ও বঙ্গমাতা প্রেরণা দিয়েছেন’

রিপোর্টারের নাম : / ২৪ জন দেখেছেন
আপডেট : August 8, 2022

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু স্বাধীনতা সংগ্রামেই নয়, পরবর্তীতে দেশ পুনর্গঠন এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বঙ্গবন্ধুর পাশে থেকে অনুপ্রেরণা যুগিয়েছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব। তার ত্যাগের আদর্শকে ধারণ করে দেশের নারী সমাজকে মানুষের কল্যাণে কাজ করে যাওয়ায় আহ্বানও জানান প্রধানমন্ত্রী। সোমবার (৮ই আগস্ট) বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব পদক প্রদান অনুষ্ঠানে এসব বলেন তিনি।

সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীর অবদানকে স্বীকৃতি ও সম্মান জানাতে ২০২১ সাল থেকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব পদকের প্রবর্তন করে সরকার। বঙ্গমাতার জন্মবার্ষিকীতে নির্বাচিতদের হাতে এই পদক তুলে দেয়া হয়। এরই ধারাবাহিকতায় সোমবার রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পদক প্রদানের অনুষ্ঠানের আয়োজন করে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি কর্মজীবী নারীদের জন্য নীলক্ষেতে নবনির্মিত দশতলা মহিলা হোস্টেল ভবনের উদ্বোধন করেন।

এবছর রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সমাজসেবা এবং স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় পাঁচজন নারীকে দেয়া হয় এই পদক। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের হাতে পদক তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করছে সেকথা জেনেই সবসময় তার পাশে থেকে প্রেরণা যুগিয়েছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব। তার আত্মবিশ্বাসই বঙ্গবন্ধুর সাহস ছিলো।

দেশ স্বাধীনের পরও ছোট ছোট সব বিষয়েই তার দৃষ্টি ও পরমার্শ ছিলো বঙ্গবন্ধুর প্রেরণা।

এদেশের নারীরা স্বাবলম্বী হয়ে উঠুক সে লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী সব জেলা এবং উপজেলা পর্যায়ে কর্মজীবী নারীদের জন্য আবাসিক হোস্টেল তৈরি করার নির্দেশ দেন।


অন্যান্য সংবাদ